শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কেন নিরব !
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কেন নিরব !
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কেন নিরব !

---
নির্মল বড়ুয়া মিলন :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭মি.) রাঙামটি পার্বত্য জেলা শহরে বেড়ে গেছে অবৈধ দখলদারদের দৌড়াত্ম। ফুটপাত , সরকারী জমি, কাপ্তাই হ্রদের পাড় ইত্যাদির সাথে এবার পাল্লা দিয়ে দখল হচ্ছে হ্রদের মুল অংশ। কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় অবৈধ দখলদারদের জমি দখলের ভরা মৌসুমে পরিণত হয়েছে। রাঙাামাটি শহরের কলেজ গেইট এলাকার মোটেল জজ এর পেছনে হ্রদের মুল অংশে গড়ে তোলা হচ্ছে ঘরবাড়ি।
রাঙামাটি উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের পাশে ভেদভেদী-আসাম বস্তী সড়কের পাশ ঘেষে গড়ে তোলা হচ্ছে স্থাপনা। জানা গেছে স্থাপনার মালিক জনৈক সেনা কর্মকর্তা । স্থাপনার সামনে জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর জেলা কার্যালয়। সড়কের জায়গা বাদ দিয়ে স্থাপনা গড়ে তোলার জন্য জাতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্থাপনার কেয়ার টেকার ও মালিককে বারবার পরামর্শ দিলেও জনৈক সেনা কর্মকর্তা জাতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শ আমলে না নিয়ে নিজের ক্ষমতার দাপটে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদ হোসেন এ বিষয়ে বলেন, সেই সড়কের মালিক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ।
স্থানীয় প্রশাসনের নাকের ডগায় শুধু নয় বরং নাকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে অবৈধ দখলদারেরা প্রমাণ করছে তাদের দখলদারিত্বে আইনের কোন বালাই নেই। স্থানীয় প্রশাসনের নিরব ভুমিকার কারনে অবৈধ দখল বর্তমানে রীতি রেওয়াজে পরিণত হয়েছে।---
কাপ্তাই হ্রদের পাড় অবৈধ দখল ও চট্টগ্রাম -রাঙামাটি সড়কের জমি অবৈধ দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ নতুন কথা নয়। নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মানে প্রশাসনেরও নেই মাথাব্যাথা। ফেব্রুয়ারী থেকে মে ৪ মাস হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় প্রতিবছর গড়ে উঠে কয়েক হাজার অবৈধ স্থাপনা। রাঙামাটি জেলার আইন শৃংখলা কমিটির প্রতি সভায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন কার্যকরি পদক্ষেপ তো নেয়নি আজ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনও প্রমাণ করছেন যে অবৈধ দখলদারদের উচ্ছেদ না হলে এবং নতুন করে ব্যাঙের ছাতার মত অবৈধ স্থাপনা গড়ে উঠলে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই। কাজেই প্রশাসনকে শুধু উদাসীন বললে নয় যথেষ্ট উদাসীন বললেও কম বলা হবে।
পাকা স্থাপনা নির্মাণের ক্ষেত্রে রাঙামাটি পৌরসভা থেকে আগাম নকশা অনুমোদনের আইন থাকলেও এই আইনেরও ভ্রুক্ষেপ করছেন না কেউ। যার যা খুশিমত গড়ে তুলছে ভবন। যার ফলে রাঙামাটি শহর প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে অধিক ঝুঁকিপুর্ণ হয়েছে এবং প্রাকৃতিক বিপর্যয়ে বৃদ্ধি পাচ্ছে প্রাণহানির সংখ্যা। রাঙামাটি শহর সৌন্দয্যের লীলাভুমি থেকে আতংকের আরেক নামে চিহ্নিত হচ্ছে। স্থানীয়রা মনে করেন প্রশাসনই অবৈধ দখলদারদের মদদ দাতা। দখলদারেরা অবশ্যই প্রশাসনকে ম্যানেজ করে এসব অবৈধ দখল করে স্থাপনা নির্মাণ করছে। তা না হলে এত সরকারী জমি অবৈধ দখল, ফুতপাট অবৈধ দখল,হ্রদের পাড় অবৈধ দখল, হ্রদ অবৈধ দখল ইত্যাদি এত অবৈধ দখলের পরও কেন প্রশাসন নিরব ! আসল রহস্য কি স্থানীয়দের প্রশ্ন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)