সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
মাইসছড়ি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
![]()
মহালছড়ি প্রতিনিধি :: (৭ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৯মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে। আজ ২১ মে সোমবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমার সভাপতিত্বে স্থানীয় হেডম্যান স্বদেশ প্রীতি চাকমাসহ সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমা অধিবেশনে বিগত ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করেন। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৭ লক্ষ ৮৫ হাজার এবং সম্ভাব্য উন্নয়ন আয় ধরা হয়েছে ৪০ লক্ষ টাকা। সর্ব মোট ২০১৮-১৯অর্থ বছরে ৪৭ লক্ষ ৮৫ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়। বিগত ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব আয় ছিল, ৬ লক্ষ ৫৬ হাজার ১শত ১৬ টাকা ও উন্নয়ন আয় ছিল, ৪০লক্ষ ৭২ হাজার ৩শত ৭৬ টাকা।
বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় বৃদ্ধির উপড় গুরুত্বারোপ করেন এবং ধার্য্যকৃত কর ও ফিস সমূহ যথাযথভাবে আদায়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিজেও সচেষ্ট থাকবেন এবং সকল সদস্যবর্গকেও আহবান জানান। বিগত বাজেটের আয় ব্যয় হিসাব ও আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট এর উপড় আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সকলেই সন্তোষজনক মত প্রকাশ করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১