শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি’র মনোনয়ন পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি’র মনোনয়ন পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে এনপিপি’র মনোনয়ন পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

---চট্টগ্রাম প্রতিনিধি :: আসছে ৩০ ডিসেম্বর ২০১৮ অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ সংসদীয় আসনে প্রতিদ্বন্ধিতার জন্য আজ ২০ নভেম্বর ২০১৮,মঙ্গলবার এনপিপি’র মনোনয়ন পেলেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ন্যাশনাল পিপলস্ পার্টি- এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। প্রসঙ্গত: এনপিপি’র চেয়ারম্যান ও জাতীয় নেতা আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু আজ উক্ত মনোনয়নপত্রে স্বাক্ষর করে নির্বাচন কমিশনকে দলীয় প্রতীক আম বরাদ্দের অনুরোধ জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী মুকতাদের আজাদ খান স্কুল জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত। পড়ালেখা শেষে তিনি সন্দ্বীপে একটি কলেজে অধ্যাপনার পাশাপাশি সৃজনশীলকর্মে প্রত্যক্ষভাবে যুক্ত হন।

সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে তাঁর উদ্যোগে ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপে মেধাবৃত্তি প্রতিযোগিতা ৫ম শ্রেণি, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা ৪র্থ শ্রেণি ও ২০১৫ খ্রিস্টাব্দ থেকে চলমান সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা ৩য় শ্রেণি।

২০১৭ খ্রিষ্টাব্দে সংঘটিত গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে একমাত্র তিনিই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে নিহতদের জনপ্রতি ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন। প্রসঙ্গত, গুপ্তচরা ঘাট ট্রাজেডিতে লাল বোর্ড উল্টে ১৮ (আঠার) জনের প্রাণহাণি ঘটেছিল।

দেশ বিদেশে বহু আলোচিত সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন এনাম নাহার হাই স্কুল মোড় থেকে ২০১৬ খ্রিস্টাব্দে মানববন্ধনের মাধ্যমে তিনিই সূচনা করেছিলেন। পরবর্তীতে উক্ত আন্দোলনে অনেকেই সম্পৃক্ত হন।

তাঁর বড় ভাই লায়ন আলহাজ অ্যাডভোকেট সলিমুল্লাহ‘র উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় তাদের পিতার নামে ১৯৯১ খ্রিস্টাব্দে মুছাপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত হয় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিবারের এই কাজে মুকতাদের আজাদ খান ছিলেন নিবেদিত প্রাণ।প্রসঙ্গত: বিদ্যালয়টি ২০১৮ খিস্টাব্দেও ফলাফল বিবেচনায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সন্দ্বীপ উপজেলা শিক্ষা অফিস কর্তৃক পুরস্কৃত হয়।

গণমানুষের বন্ধু ও সৃজনশীল উদ্যোক্তা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, তিনি বিজয়ের বিষয়ে আশাবাদী। তিনি আরো বলেন- নির্বাচিত হলে সামাজিক বন্ধন দৃঢ়করণ, উৎপাদনমুখী অঞ্চল হিসেবে গড়ে তোলা, কৃষি ভিত্তিক সমবায় সমিতি চালু, পিপলস্ কমিউনিটি গঠন ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয় কলেজ মাদরাসায় পরিবেশগত উন্নয়নে মনযোগ দিবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)