শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নব্য জেএমবি সদস্য এক যুবককে আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে নব্য জেএমবি সদস্য এক যুবককে আটক
বৃহস্পতিবার ● ২২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে নব্য জেএমবি সদস্য এক যুবককে আটক

---ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রাম থেকে নব্য জেএমবি সদস্য আকতারুজ্জামান সাগর (১৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়ার কৃষক শরাফৎ হোসেন মন্ডলের ছেলে। এসময় তারা একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বই উদ্ধার করেছে। তবে গ্রামবাসি জানায়, আটক আকতারুজ্জামান সাগর এক সময় মানসিক রোগী ছিলেন। ২০১৫ সালে তিনি পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসাও নেন। গত ১৪ দিন আগে সাগর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে বিয়ে করেন। খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক হাসান ইমন আল রাজিব জানান, জঙ্গী আস্তানার খবর পেয়ে গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের কৃষক শরাফৎ হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আখতারুজ্জামান সাগরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ডামি বন্দুক ও কিছু জিহাদি বই জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটক সাগর দুই বছর আগে জেএমবির সঙ্গে সম্পৃক্ত ছিল। সুনির্দ্দিষ্ট তথ্য পেয়েই তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে র‌্যাব-৬ মনে করছে। তবে আমরা নিরাপরাধ কাউকে হয়রানী করবো না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন। এদিকে কৃষক শরাফৎ হোসেন মন্ডল জানান, তার ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক ভারসম্যহীন ছিলেন। এখনো সে মাঝে মাঝেই গাপলামি করে। বিয়ের পর সাগর মসজিদের পাপোষ (ছেড়া বস্তা) মাথায় করে শ্বশুরবাড়ি গিয়ে ওঠে। এ নিয়ে তার শ্বশুর মামুন আমার কাছে অভিযোগ করেন। শ্বশুর বাড়ি গিয়ে দাড়িয়ে প্রসাব করা ও বিড় সিগারেট খাওয়ার কথাও তার শ্বশুর উল্লেখ করেন। শরাফৎ হোসেন দাবী করেন, কালুহাটী হেফজখানা থেকে তার ছেলে কোরআনের হাফেজ। ওই গ্রামের দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দেবার সময় ৫টি পরীক্ষা দিয়ে সে পালিয়ে যায়। তবে মাঝে-মধ্যেই সে পালিয়ে যেত। দুই বছর আগে র‌্যাব তাদের বাড়ি এসে তার ছেলেকে বিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে যান বলে সাগরের পিতা শরাফৎ হোসেন উল্লেখ করেন। গ্রামবাসিদের মধ্যে বৃদ্ধ হাবিবুর রহমান ও এমদাদুল হক দুদুসহ অনেকেই তাকে মানসিক ভারসম্যহীন হিসেবে জানে। জেহাদ নামে সাগরের এক শিশু বন্ধুর সাথেই সাগর বেশি ঘুরে বেড়াতেন। জিহাদ জানান, সাগর মজার মজার অসংলগ্ন কথা বলে মজা করে বলে তার সাথে আমার বন্ধুত্ব ছিল। সাগরের নববধু শারমিন আক্তার জানান, তাদের দুই সপ্তাহ আগে বিয়ে হয়েছে। তার মধ্যে তিনি খারাপ কিছু পাননি। তবে বিয়ের পর শুনেছেন পাগলামির কারণে তার স্বামী পাবনার মানসিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। এর আগে ভোর সাড়ে চারটার দিকে কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬)। বুধবার সকাল ৮টার দিকে অভিযনি শুরু করে ৯টার পর র‌্যাব অভিযান সমাপ্ত ঘোষনা করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)