শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করছে বিল্লাল হোসেন
প্রথম পাতা » খুলনা বিভাগ » জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করছে বিল্লাল হোসেন
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করছে বিল্লাল হোসেন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৫মি.) অভাবের সংসারে ৭ম শ্রেণী পাশের পর আর লেখাপড়া করতে পারেনি। পরিবারের প্রয়োজনে কিশোর বয়সেই কাজ শিখে কিছুদিন পরে যোগ দিয়েছিলাম কালীগঞ্জের বিদ্যুৎ অফিসের ক্যাজুয়াল শ্রমিক হিসেবে। সেখানে ২ বছর কাজ করে আসতো না কোন মাসিক বেতন। তবে শহরের লাইন মেরামতের কাজ করে গ্রাহকদের কাছ থেকে যা পয়সা রোজগার হতো তা দিয়ে সংসার চলতো। কিন্তু এ বিভাগের এক কর্মকর্তার একদিনের দুর্ব্যবহার আর অবহেলায় মনে প্রচন্ড দাগ কাটে। ঘটনাটি থেকে কষ্ট নিয়েই দেড় বছর আগে এ কাজ বন্ধ করে দিতে বাধ্য হই। তখন থেকে মনে জিদ আসে বিদ্যুৎ নিয়েই জীবনে এমন কিছু করবো যা দিয়ে বিদ্যুতের চাহিদা মেটাতে ভুমিকা রাখবে। এরপর দীর্ঘ সময়ের পরিশ্রম আর সাধনায় নিজ প্রযুক্তিতে আজ বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি। এখন কোন প্রকার জ্বালানী ব্যবহার না করেই নিজের প্রযুিক্ততে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে ইজিবাইক চার্জ দেয়ার কাজ। আমি মনে করি একদিন এ প্রযুক্তিই বিদ্যুতের অভাব পূরনে কাজে লাগবে। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকার খয়েরতলা গ্রামের যুবক বিল্লাল হোসেনের। সে ওই গ্রামের আলী আকবর মুন্সির পুত্র। রাতে শহরের কলাহাটা মোড়ে আয়না ইজিবাইক চার্জার হাউজ নামের তার দোকানে গেলে দেখা যায়, ১ টি চার্জ কন্ট্রলার, ২ টি রাডার, ১ টি ডিসি মটর, ১ টি ডায়নামা, কয়েকটি পুলির সাথে সংযোগ দেয়া হয়েছে তার নিজের তৈরী ২ টি সার্কিট। প্রথমে ব্যাটারী দিয়ে মটরটি চালু করার সাথে সাথে ওই সংযোগ অটো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপর পুলিতে বেল্ট ঘুরতেই থাকছে। এ থেকেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সেই উৎপাদনকৃত বিদ্যুতেই চলছে ইজিবাইকের চার্জ দেয়ার কাজ। আত্মপ্রত্যয়ী যুবক বিল্লাল হোসেন আরো জানায়, তারা ৩ ভাই ১ বোন। অন্য ভাইয়েরা শ্রমিকের কাজ করে। আর একমাত্র বোনের বিয়ে হয়ে গেছে। নিজেসহ ভাইয়েরা সকলেই কঠোর পরিশ্রম করে কোন রকমে সংসার চালায়। এমন অবস্থার মধ্যদিয়ে সে কঠোর পরিশ্রম করেছে। তার আবিষ্কৃত প্রযুক্তিতে কোন রকমের জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এটা কম খরচে বাসা বাড়িতেও ব্যবহার যোগ্য। সে জানায়, আরও বেশি ভোল্টেজের ডায়নামা কাজে লাগিয়ে একটি অঞ্চলের বিদ্যুৎ সংযোগ দিয়ে চাহিদা পুরনের চিন্তা ভাবনার পাশাপাশি তার কাজ চলছে। তার দাবি এ প্রযুক্তিই পারে বিদ্যুতের অভাব মেটাতে। সে জানায়, এটা সফলের জন্য বিভিন্ন সরঞ্জামাদী কিনতে একাধিকবার ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে যেতে হয়েছে। যত কষ্টই হোক দীর্ঘদিনের গবেষণা আর পরিশ্রমের পর আজ সফলতা এসেছে। এখন বেশ ভালো লাগছে। তার এ প্রজেক্ট সফল করতে ১ লাখ ১০ হাজার টাকা খরচ হয়েছে। আর নিজের পরিশ্রমতো হয়েইছে। কালীগঞ্জ শহরের ফয়লা মাষ্টারপাড়ার ইজিবাইক চালক সুজিত দাস জানান, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন রাতে বিল্লালের উৎপাদিত বিদ্যুতে বাইক চার্জ দিয়ে সারাদিন ভাড়ায় ইজবাইক চালাচ্ছেন। এতে চার্জের কোন ঘাটতি হচ্ছেনা। তিনি বলেন, তার এ প্রযুক্তিতে উৎপন্ন বিদ্যুতে চার্জ দিতে খরচও কম লাগছে। ইজিবাইকের অন্য এক চালক শহরের কলেজপাড়ার প্রদীপ দাস জানান, ইজিবাইকে আগে অন্য স্থান বিদ্যুুৎ লাইনের একটি দোকান থেকে রাতে চার্জ দিতেন। এখন নতুন প্রযুক্তিতে উৎপন্ন বিদ্যুতে চার্জ দিচ্ছেন। তিনি বলেন, এভাবে বিদ্যুৎ উৎপন্ন করলে বিদ্যুতের ওপর চাপ কমে যাবে। কালীগঞ্জ উপজেলা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শেখ রেজা নাছিম জানান, আমি শুনেছি কালীগঞ্জের এক যুবক নিজ প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপন্ন করছে। শুনেছি আমি এখানে যোগাদানের আগে এ ছেলেটি বিদ্যুৎ অফিসে ক্যাজুয়াল শ্রমিক হিসেবে কাজ করতো। পারিবারিক প্রয়োজনে আপাতত কালীগঞ্জের বাইরে আছি। আমি ফিরেই তার এটা দেখতে যাবো। তবে যা শুনেছি যদি সঠিক হয় তাহলে অবশ্যই ছেলেটিকে ধন্যবাদ জানাতে হবে। এ বাপারে কালীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের দায়িত্বরত (ডি.জি.এম) ডেপুটি জেনারেল ম্যানেজার মোহম্মদ আব্দুর রব জানান, কালীগঞ্জের এক প্রতিভাবান যুবক নিজের প্রযুক্তিতে কোন জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করে কাজে লাগাচ্ছে এটা শুনে বৃহস্পতিবার সেখানে গিয়েছিলাম। তিনি বলেন, যা শুনেছি তার সত্যতা রয়েছে। দেখলাম কোন রকমে জালানী ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তিনি বলেন, প্রতিভাবান এ ছেলেটি যে মেধা খাঁটিয়ে এ প্রযুক্তি তৈরী করেছে সেটা বিদ্যুতের চাহিদা মেটাতে ভুমিকা রাখতে পারে।





খুলনা বিভাগ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)