সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » প্যাথেডিন ইনজেকশনসহ আটক-১
প্যাথেডিন ইনজেকশনসহ আটক-১
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১২ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি.) নওগাঁর আত্রাইয়ে নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ হিমু দাস (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
রবিবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত হিমু দাস উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত নারায়নের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর ও এএসআই এনায়েত সঙ্গীয় ফোর্সসহ রবিবার রাতে উপজেলার স্টেশন মাছ বাজার এলাকা থেকে হিমু দাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব