শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে শিপন রবিদাসের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন
প্রথম পাতা » গাইবান্ধা » অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে শিপন রবিদাসের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন
সোমবার ● ২৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে শিপন রবিদাসের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন

---প্রেস বিজ্ঞপ্তি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের অনগ্রসর আদিবাসী-দলিত ও সংখ্যালঘুদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। তিনি গতকাল (২৪ নভেম্বর, ২০১৮) সন্ধ্যায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হয়ে কোদাল প্রতিকে বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়ন পত্র গ্রহণ করেন। তিনি এ আসনে বাম গণতান্ত্রিক জোটের একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

রাজধানীর বিজয়নগরস্থ পার্টি কার্যালয়ে মনোনয়ন পত্র প্রদানকালে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ভারপ্রাপ্ত সভাপতি চাঁনমোহন রবিদাস সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিপন রবিদাস প্রাণকৃষ্ণ দীর্ঘ সময় যাবৎ সমতলের আদিবাসী, দলিত, হরিজন, তৃতীয় লিঙ্গ ও অনগ্রসর জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে আসছেন। তিনি বিগত সময়ে আদিবাসী ছাত্র পরিষদ, বগুড়া জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ৩য় বারের মতো বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সারা বগুড়া জেলার দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার আদায় ও সুসংগঠিত করতে সর্বোচ্চ ভূমিকা রাখছেন। এছাড়াও তিনি মাইনোরিটি রাইটস ফোরাম বাংলাদেশ, জাতীয় আদিবাসী পরিষদ, ভূমিবল সমাজ পার্টি সহ বেশকিছু সামাজিক-সাংস্কৃতিক ও অধিকার ভিত্তিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন। বর্তমানে শিপন রবিদাস বাংলাদেশের ৮ লক্ষ্যাধিক অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় ১১ দফা দাবিতে সক্রিয় সংগঠন “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” এর মহাসচিব হিসেবে কাজ করছেন। সংগঠনটি সারাদেশের এপর্যন্ত ৬৭টি শাখায় সাধ্যমতো কাজ করে যাচ্ছে।

মনোনয়ন পত্র গ্রহণকালে শিপন রবিদাস প্রাণকৃষ্ণ বলেন, “বাংলাদেশের আনুমাণিক ৩০ লক্ষ আদিবাসী, ৬৫ লক্ষ দলিত, ১৫ লক্ষ হরিজন, ১৫ লক্ষ চা-শ্রমিক সহ আরও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সর্বমোট সংখ্যা প্রায় এক কোটির বেশি। কিন্তু জাতীয় সংসদে এই বিপুল পরিমান জনগোষ্ঠীর প্রতিনিধি অনুপস্থিত। সংখ্যানুপাতে এই সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সময়ের দাবী। রাষ্ট্রকে এক্ষেত্রে মানবিক আচরণ করতে হবে। নির্বাচনী মূল¯্রােত প্রতিযোগিতায় জয়ী হয়ে আসা এই বিপুল পরিমান জনগোষ্ঠীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ গ্রহন করবার মতো পর্যাপ্ত প্রস্তুতি বা সামর্থ দু’টোর কোনটিই তাদের নেই সঙ্গত কারনেই। তাই সংরক্ষিত আসনের ব্যবস্থা করে আমাদের নিজেদের কষ্টের কথা নিজেদেরকেই বলার সুযোগ করে দিতে হবে খোদ রাষ্ট্রকেই। নয়তো এই বাংলা প্রকৃত অর্থে সকলের বাংলা হয়ে উঠবে না। মূলতঃ অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে রাজনৈতিক সচেতনতা ও উৎসাহ-উদ্দীপনা জাগিয়ে তুলতেই আমি সংসদ নির্বাচনে প্রার্থী হবার ইচ্ছে প্রকাশ করেছি। যাতে করে অন্যরাও অনুপ্রাণিত হয়ে আগামীতে এগিয়ে আসে। আপনাদের সকলের আশির্বাদ ও সমর্থণ কামনা করছি।”





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)