শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » জেষ্ঠ্যতা তালিকা চ্যালেঞ্জ করা রিটের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত
প্রথম পাতা » খাগড়াছড়ি » জেষ্ঠ্যতা তালিকা চ্যালেঞ্জ করা রিটের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত
সোমবার ● ৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেষ্ঠ্যতা তালিকা চ্যালেঞ্জ করা রিটের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত

---খাগড়াছড়ি প্রতিনিধি :: জেষ্ঠ্যতা তালিকাকে চ্যালেঞ্জ করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংক্ষুব্ধ সহকারী শিক্ষকদের দায়ের করা রীটের পক্ষে রায় দিয়েছে উচ্চ আদালত। রায়ে ৪০টি প্রধান শিক্ষক পদ রীটকারীদের জন্য সংরক্ষন করে আদেশ প্রাপ্তির এক মাসের মধ্যে কার্যকরের নির্দেশনাও প্রদান করেছে উচ্চ আদালত।

প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদানে জেষ্ঠ্যতা তালিকা যথাযথভাবে প্রনয়ণ করা হয়নি দাবী করে রীটকারী দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মারেফাতুল ইসলাম বলেন, ০১/০৪/২০১৮ইং তারিখে প্রনয়ণকৃত জেষ্ঠ্যতা তালিকা চ্যালেঞ্জ করে ১৬/০৫/২০১৮ খ্রি. তারিখে উচ্চ আদালতে দায়ের করা রীট (পিটিশন নং-৬২০৬/২০১৮) চলাকালীন প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রনালয়ের ০৬/০৯/১৮ তারিখের পত্রের আলোকে খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ০৯/০৯/২০১৮ইং তারিখে সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদানের অফিস আদেশ দেন। কেন মাত্র তিন দিনের মধ্যে তড়িগড়ি করে নিয়োগ আদেশ দেয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন রীটকারী এ শিক্ষক।

রীট পিটিশনকারী উন্নয়ন খাতভূক্ত সহকারি শিক্ষকগনের জ্যেষ্ঠতা নির্ধারণে চাকুরিতে ১ম যোগদানের তারিখ থেকে গণনা পূর্বক জ্যেষ্ঠতা তালিকায় অন্তর্ভূক্ত করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করা হয়েছে মন্তব্য করে রীটকারী শিক্ষক মারেফাতুল ইসলাম দাবী করে বলেন, উচ্চ আদালতে রীট চলাকালীন জেষ্ঠ্যতা লঙ্ঘন করে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান নিয়ম বহির্ভুত। তিনি বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত শিক্ষকরা অবিলম্বে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবী জানান। তারা বলেন, জ্যেষ্ঠতার তালিকা প্রনয়ণে সৃষ্ট জটিলতা নিরসন ছাড়াই প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্ব প্রদান শিক্ষকদের মাঝে অসন্তোষের জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৃষ্ণলাল দেবনাথ বলেন, নিয়ম মেনেই জেষ্ঠ্যতার তালিকা প্রনয়ণ করা হয়েছে।

এ বিষয়ে এডিপিইও মো: আ: হাই জানান, ২০১১ সালের নন ক্যাডার বিধি-২ শাখা অনুযায়ী করা হয়েছে। জ্যেষ্ঠতার তালিকা উপজেলা থেকে প্রনয়ন করে দেয়া হয়, আমরা শুধুমাত্র অগ্রগামী করি। মাটিরাঙ্গা উপজেলায় জ্যেষ্ঠতা তালিকা প্রনয়নে তার সম্পৃক্তার ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবে তালিকা তৈরি করেছি। কে বলেছে তালিকা তৈরি করতে তার সদোত্তর দিতে পারেননি তিনি।

চলতি দায়িত্ব প্রদানের বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এটা মন্ত্রনালয়ের আদেশ, আপনি মন্ত্রনালয়কে জিজ্ঞাসা করেন, মন্ত্রনালয় যেভাবে বলেছে আমরা সেভাবে দিয়েছি। সিনিয়রটি তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং সব জানেন মন্তব্য করে বলেন, না জেনে কি আমরা কাজ করছি? এতো কাঁচা কাজ আমরা করি না।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)