বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ আসনের ধানর শীষ প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে প্রেরণ
ঝিনাইদহ আসনের ধানর শীষ প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজকে কারাগারে প্রেরণ
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ-৪ আসনে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত ৪র্থ মহানগর দায়রা জজ মাকসুদা পারভীন ও সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করেন। সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আসামিপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন ও বাদল ব্যাপারী জানান, রমনা মডেল থানার দুটি মামলায় হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করেন। আদালত জামিন নামঞ্জুর করে সাইফুল কে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন। রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য পরে তাকে আসামি করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে ঢাকার পরীবাগে দুজন মোটরসাইকেলে চড়ে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুজন আহত হন। পরে ঢাকা মেডিকেলে আহতরা মারা যান। মামলার এজাহারে নাম না থাকলেও পরে চার্জশিটে সাইফুল ইসলাম ফিরোজকে আসামি করা হয়।





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার