বৃহস্পতিবার ● ১৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের একাধিক মামলার আসামী ডাকাত সেলিম র্যাবের জালে বন্ধি
নবীগঞ্জের একাধিক মামলার আসামী ডাকাত সেলিম র্যাবের জালে বন্ধি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ডাকাত লিলু ওরফে সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব ৯-এর শ্রীমঙ্গলের একটি দল। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার বক্তারপুর এলাকা তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ৯-শ্রীমঙ্গঁল এর এস আই ইমদাদুল হক জানান,নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র লিলু ওরফে সেলিম ডাকাত এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।
ইতোপূর্বে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে জামিনে ছাড়া পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। এরপর নবীগঞ্জ থানা পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে কয়েক স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সুচতুর লিলু ওরফে সেলিম ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে উধাও হয়ে যেত। র্যার ক্যাম্পে তার অভিযোগের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে উল্লেখিত সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিনারপুর এলাকার স্থানীয়রা জানান, লিলুর গ্রেপ্তারের সংবাদে এলাকার জনগন স্বস্থির নিঃস্বাস ফেলছেন।





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ