শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » রথীন্দ্রনাথ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করেই পাড়ি দেবেন ১৩টি দেশে
প্রথম পাতা » আন্তর্জাতিক » রথীন্দ্রনাথ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করেই পাড়ি দেবেন ১৩টি দেশে
মঙ্গলবার ● ৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রথীন্দ্রনাথ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করেই পাড়ি দেবেন ১৩টি দেশে

---সিএইচটি মিডিয়া অনলাইন ডেস্ক :: শুভঙ্কর পাল, শিলিগুড়ি, ৪ মার্চ- প্রথম পরিচয় হয়েছিল ফেসবুকে। বিশ্বভ্রমণের শর্তেই ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতার সল্টলেকের বাসিন্দা রথীন্দ্রনাথ দাস ও গীতাঞ্জলি দাস। সাধারণ দম্পতিদের মতো বাড়িতে থেকে সংসার করার ইচ্ছে ছিল না কোনওদিনই। বিয়ের পর থেকেই নবদম্পতি মোটরবাইকে বেরিয়ে পড়েন ভ্রমণে। বন্যপ্রাণীদের বাঁচানোর বার্তা দিতে দেশের নানা প্রান্তে গিয়েছেন তারা।
বিয়ের পর রথীন্দ্রনাথ স্ত্রীকে নিয়ে প্রথম যান রাজস্থান। এবার স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে করেই ভারত–সহ পাড়ি দেবেন ১৩টি দেশে। বাঘ বাঁচানোর বার্তা দিতে ভারতের বিভিন্ন রাজ্য–সহ মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, রাশিয়া–সহ আরও বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত ২৬০০ স্কুলে গিয়ে বন্যপ্রাণীদের বাঁচাতে শিবির করেছেন রথীন্দ্রনাথ। তবে এবারের সফর অনেকটাই চ্যালেঞ্জিং বলে জানাচ্ছেন দু’‌জনেই। ৮০ হাজার কিলোমিটার পাড়ি দেবেন বাইকে।
১৫ ফেব্রুয়ারি শুরু করেছেন যাত্রা। দক্ষিণবঙ্গ ভ্রমণ করে রবিবার এসে পৌঁছন শিলিগুড়ি। সোমবার থাকছেন এখানেই। মঙ্গলবার বক্সার উদ্দেশে রওনা দেবেন। সেখানে প্রচার শেষে দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ভিসা সংক্রান্ত কিছু কাজের জন্য কলকাতায় কয়েকদিন কাটাতে হবে। এরপর বিদেশের উদ্দেশে রওনা দেবেন। কোথাও জাহাজে বাইক নিয়ে পার হবেন সীমান্ত, আবার কোথাও বিমানে সওয়ার হবেন মোটরবাইক–সহ।
জানা গেছে, দেড় বছরের এই ভ্রমণে খরচ পড়বে প্রায় ৪০ লক্ষ টাকা। আর্থিক সহযোগিতার জন্য বন্ধু ও বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে বলে জানিয়েছেন রথীন্দ্রনাথ। পাশে পেয়েছেন একটি অটোমোবাইল সংস্থাকেও। তারাই এই সফরের জন্য ২০০ সিসির বাইকটি দিয়েছে। সেই বাইকের সামনে লেখা ‘‌জার্নি ফর টাইগার’‌।
এদিন শিলিগুড়িতে রথীন্দ্র বলেন, ‘‌ছোটবেলা থেকেই বন্যপ্রাণীদের প্রতি বিশেষ টান ছিল। তাদের বাঁচিয়ে রাখার বার্তা দিতে এর আগে ৩ বার দেশের বিভিন্ন রাজ্যে বাইকে করে সচেতনতা প্রচার করেছি। একসময় অসমে একটি সংস্থার সঙ্গে যুক্ত থেকে বন্যপ্রাণ নিয়ে কাজও করেছি। এখন সফরের টানে কাজ ছেড়ে দিয়েছি। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের নিয়ে শিবির করেছি। ইচ্ছে ছিল স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার। সেই শর্তেই পরিচয় ও বিয়ে। তাই স্ত্রীও এবার আমার সঙ্গী।’
অন্যদিকে স্ত্রী গীতাঞ্জলি দাস বলেন, ‘‌বিয়ের আগে কোনওদিন বাইকেও উঠিনি। তবে মনের মধ্যে অনেকদিনের গোপন ইচ্ছেটা ছিলই। স্বামীর প্রস্তাবে তাই না করতে পারিনি। সঙ্গে থাকতে পেরে ভাল লাগছে। রোজ প্রায় ১২ ঘণ্টা বাইকে থাকি। এভাবেই দু’‌জনে বাইকেই সংসার করছি। ইচ্ছে আছে, নিজেও একদিন এভাবেই বাইক চালাব।’‌

সূত্র :আজকাল





আন্তর্জাতিক এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর

আর্কাইভ