শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে গেলেন মন্ত্রী বীর বাহাদুর
রাঙামাটিতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে গেলেন মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে গেলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি গতকাল বৃহস্পতিবার ২১ মার্চ সন্ধ্যায় ঢাকা সিএমএইচে তাদের দেখতে যান ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
মন্ত্রী বীর বাহাদুর বলেন, রাঙামাটির ঘটনার পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাহুল ইসলাম ও তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত (১৮ মার্চ) ৫ম উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে রাঙামাটির বাঘাইছড়ি থেকে ফেরার পথে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে নির্বাচন কর্মকর্তাসহ ৭জন নিহত হয়। এই ঘটনায় আরো ১১জন আহত হলে তাদের দ্রুত চমেক হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে সিএমএইচে ভর্তি করা হয়।





রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন