মঙ্গলবার ● ১৮ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী নারী নিখোঁজ
সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে প্রতিবন্ধী নারী নিখোঁজ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে গেছে খুরশিদা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী।
আজ মঙ্গলবার ১৮ জুন সকাল সাড়ে ছয়টার দিকে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্রগ্রাম থেকে ডুবুরি এনে নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকেও উদ্ধারের চেষ্টা করছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফরহাদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ক্যান্টনমেন্ট সংলগ্ন বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাঙ্গু নদীর সেতুর কাছাকাছি নদীতে গোসল করতে নেমে মানসিক ভারসাম্যহীন ১ নারী নিখোঁজ রয়েছে। সকালে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ প্রতিবন্ধী নারীর খোঁজে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
তিনি বলেন, নিখোঁজ খুরশিদা বেগমকে উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে ৩ জন ডুবুরি আনা হয়েছে। তাকে যতক্ষণ পাওয়া না যায় ততক্ষণ উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ