বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম নগর কমিটির সেমিনার
জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম নগর কমিটির সেমিনার

চট্টগ্রাম প্রতিনিধি :: মাদক একটি সর্বনাশা ব্যাধি সৃষ্টিকারীর নাম। মাদক এদেশের সুস্থ পরিবেশকে ছোবল মারছে। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে ছাত্র ও যুবসমাজ। মাদক বিক্রেতা,মাদকসেবী এবং জঙ্গি সন্ত্রাসী এরা জাতির শত্রু। এরা কারা তাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করলে এ ব্যাপারে
অবশ্যই সফলতা আসবে। কমে যাবে অপরাধ কর্মকান্ডও। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম নগর কমিটির উদ্যোগে মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ২
ফেব্রুয়ারি’১৬ বিকাল ৪টায় নগরীর লালদিঘী পাড়স্থ অস্থায়ী কার্যালয়ে
মাদক, ইভটিজিং ও জঙ্গি সন্ত্রাস বিরোধী জন সচেতনতামূলক সেমিনার সংগঠনের
সহ-সভাপতি আবু মনছুর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক ছিদ্দিকী
উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় মানবাধিকার ইউনিটি
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি
ছিলেন এস এম কামরুল হাসান-চেয়ারম্যান মাদক বিরোধী শক্তি, মো:জানে আলম
সিপন-বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,
চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক মো: জাহাঙ্গীর
আলম,এডভোকেট কামরুল হাসান,মানবাধিকার সংগঠক আবুল হোসাইন চৌধুরী, পটিয়া প্রেস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, রায়হান হোসাইন,
জিয়াউর রহমান, প্রবাসী সুকুমার বড়–য়া। সভায় প্রধান অতিথি সর্বনাশা মাদকের
কুফল সমন্ধে তার অভিমত ব্যক্ত করে বলেন, সর্বনাশা এ ব্যাধি থেকে
উত্তোরনের জন্য সামাজিক সচেতনতা অবশ্যই প্রয়োজন। সরকার প্রশাসনের একার
পক্ষে সম্ভব নয় সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক,ইভটিজিং, জঙ্গি সন্ত্রাস
ও অপহরনের মতো অপরাধ বন্ধ করা। তাই সর্বস্তরের জনসাধরণকে এ ব্যাপারে
ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান। এতে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. টি কে চৌধুরী, ইঞ্জিনিয়ার গিয়াস
উদ্দিন, সাবের আহম্মদ চৌধুরী, লিও আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, সেলিম
উদ্দিন ডিবলু, ইফতেখায়রুল করিম চৌধুরী প্রমুখ।





রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার