শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে করোনা আতংকের মাঝে খোলা আকাশের নীচে এক ছিন্নমুল পরিবার
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে করোনা আতংকের মাঝে খোলা আকাশের নীচে এক ছিন্নমুল পরিবার
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে করোনা আতংকের মাঝে খোলা আকাশের নীচে এক ছিন্নমুল পরিবার

---আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমণে সারাদেশের মানুষ যখন ভীত সন্ত্রস্ত, যখন খোদ প্রধানমন্ত্রী বাসা ভাড়া না দেয়ার কারণে কোন ভাড়াটিয়াকে হয়রানী না করার নির্দেশ দিয়েছেন, যখন ব্যাংক বীমা, বিদ্যুৎ বিভাগ ও এনজিওসহ সকল আর্থিক প্রতিষ্ঠান বকেয়া পাওনা আদায় স্থগিত করেছে ঠিক সেই মুহুর্তে বনবিভাগের জমি অবৈধ দখলের অভিযোগ এনে দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকছেদ আলী আশরাফ আলী নামে এক ছিন্নমূল পরিবারের বসতবাড়ি গুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৩ এপ্রিল দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ী মাদ্রাসার ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকছেদ অলীর নেতৃত্বে বিট কর্মকর্তা ও বনবিভাগের মালি, প্রহরীসহ ১০/১২জন ব্যক্তি পুলিশের উপস্থিতিতে হাতুড়ি, শাবল ও লাঠিসোটা নিয়ে অসহায় আশরাফ আলী’র (৬০) বাড়িতে হামলা চালায়। তারা হাতুড়ি, শাবল দিয়ে টিনসেডের ২টি ঘরের পিলার ভেঙ্গে ফেলে ও ভাংচুর করে। এতে বাধা দিতে গেলে হামলাকারীদের মারপিটে আশরাফ আলীর স্ত্রী ঈশা বানু (৪৫), পুত্রবাধু লাবনী আক্তার (৩০) ও বোন রাবেয়া খাতুন (৫০) আহত হন। তাদেরকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, এখন থেকে প্রায় দেড় যুগ আগে ২০০২ সালে আশরাফ আলী লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম ছিটমহল থেকে স্বপরিবারে পার্বতীপুরে আসেন। তিনি মধ্যপাড়ার গুড়গুড়ি মাদরাসার ডাঙ্গায় পার্বতীপুর মিঠাপুকুর সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের একখন্ড জমিতে বসতবাড়ি গড়ে তোলেন। সেখানে তিনি স্ত্রী, ছয় ছেলে ও পুত্রবধুসহ পরিবারের ১২ সদস্যকে নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছিলেন। এখানে আসার পর অনেক কষ্টে জমানো টাকা দিয়ে বাড়ির পাশের ৫০ শতক জমি (মৌজাঃ গুড়গুড়ি, দাগ নং-৭৯৫,৭৯৬, এসএ খতিয়ান ১২৫/১৩৪ সিএস-১২২) কেনেন দিনমজুর আশরাফ আলী। তার ছেলে ইউসুফ আলী ২০০৮ সালে দিনাজপুর টেকনিক্যাল কলেজ থেকে পাশ করে বেকার বসে না থেকে বছর খানেক আগে ওই জমিতে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি ও সব্জির চারার নার্সারি গড়ে তুলে কোন রকমে জীবিকা নির্বাহ করেন। গত বৃহস্পতিবার হামলাকারীরা বসতবাড়ি ছাড়াও নার্সারিতে ভাংচুর চালায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটি ঝড় বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দীন শাহ্ ও আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (আসক) এর কেন্দ্রীয় পরিচালক এম এ মজিদ সরকার এবং যুগ্ম-সম্পাদক আফজাল মাস্টার । তারা অমানবিক এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দূর্নীতিবাজ ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। তাদের অভিযোগ, মধ্যপাড়ায় বনবিভাগের শত শত একর জমি দখল করে বসতবাড়ি নির্মাণ ও চাষাবাদ করছেন ভূমি দস্যুরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অসহায় এ পরিবারকে উচ্ছেদ ও হয়রানীর চেষ্টা করছেন ওই কর্মকর্তা।

এ ব্যাপারে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকছেদ আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)