শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনার প্রকোপে প্রাণের বিদ্যাপীঠে যাওয়া বন্ধ : বিষন্ন মন, বিষন্ন মুখ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনার প্রকোপে প্রাণের বিদ্যাপীঠে যাওয়া বন্ধ : বিষন্ন মন, বিষন্ন মুখ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার প্রকোপে প্রাণের বিদ্যাপীঠে যাওয়া বন্ধ : বিষন্ন মন, বিষন্ন মুখ

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: বিশ্ব আজ এক অদৃশ্য শক্তির কবলে পড়ে স্তব্ধ হয়ে পড়েছে। চীনের উহান রাজ্য থেকে মরনঘাতি করোনা ভাইরাস আজ প্রায় বিশ্বের প্রতিটি দেশে মহামারিতে রূপ নিয়েছে। এখনো পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে ব্যর্থ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এই ভাইরাসকে প্রতিরোধ করার একটি উপায় সেটি হলো নিজ নিজ বাড়িতে সামাজিক দুরত্ব রক্ষা করে অবস্থান করা। বাংলাদেশেও এই ভাইরাসের প্রভাব চোখে পড়ার মতো কেননা প্রতিদিন আক্রান্ত হচ্ছে বহু মানুষ এবং তার সাথে অনেক মানুষ এই ভাইরাসের প্রকোপে মৃত্যুকে বরণ করে নিচ্ছে। তবে এই মহামারি করোনা ভাইরাস যখন থেকে বাংলাদেশে এসেছে তখন থেকেই বাংলাদেশ সরকার করোনা ভাইরাস প্রতিরোধে কার্যত লগডাউন ঘোষনা করেছে। করোনা মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তৎক্ষনাৎ বন্ধ ঘোষনা করে দিয়েছে। বন্ধ ঘোষনা করা হয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। এই ছাড়াও অনির্দিষ্ট কালের জন্য সকল পরীক্ষা স্থগিত করার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশের সর্ব বৃহৎ শিক্ষাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশের যেই ২টি জেলা এখনো করোনামুক্ত রয়েছে তার মধ্যে একটি রাঙামাটি পার্বত্য জেলা। রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলা শিক্ষা সমৃদ্ধে ভরপুর একটি উপজেলা। প্রতিবছর এই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের পাবলিক পরীক্ষা, জাতীয় পুরষ্কার, মেধা অন্বেষন সহ বিভিন্ন ক্যাটাগরিতে মেধাতালিকায় অবস্থান করে। কিন্তু করোনা ভাইরাস মোকাবেলায় কাপ্তাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রায় ১ মাস হতে চললো। স্কুল কলেজ গুলো বন্ধ হওয়ার ফলে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানকে যেমনটা মিস করছে তেমনটা মিস করছে তাদের বন্ধু বান্ধবীদের।। বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড় আর আড্ডা নেই। ক্লাসে বসে ঘণ্টা পর ঘণ্টা নেই পড়াশুনা। প্রাণঘাতী করোনাভাইরাস সব কিছু বদলে দিয়েছে। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এনেছে ব্যাপক পরিবর্তন। তারপরও থেমে নেই জীবন। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে থাকলেও অনেক শিক্ষার্থী অনলাইনে ক্লাসে অংশ নিচ্ছেন, পরিকল্পনা মাফিক সময়কে কাজে লাগাচ্ছেন। আবার কাছের মানুষদের হোম কোয়ারেন্টাইনে থাকতে সচেতন করে তুলছেন।

কাপ্তাই উপজেলা কয়েকটি স্কুল এবং কলেজের মেধাবী শিক্ষার্থীদের কেমন কাটছে এই গৃহবন্দী জীবন তাদের অনুভুতি গুলো তুলে ধরেছেন এই প্রতিবেদকে:

কর্ণফুলী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাসাসিং মারমা, একাদশ শ্রেণীর শিক্ষার্থী জাফরিন জানান, দীর্ঘ ১ মাসেরও অধিক সময় ধরে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছি না, খুব মিস করছি সহপাঠীদের। ঘরে বসে একগেঁয়েমী লাগছে।

কাপ্তাই নৌবাহিনী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সায়েমা তাসনিম বলেন, কতদিন হয়ে গেলো এলার্মের আওয়াজে ঘুম থেকে উঠে প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয়না। কি এক সময় এল, এমনটা কি কেউ ভেবেছিলো! পুরো পৃথিবী আজ থমকে গেছে, নেই কোন কোলাহল, নেই কোন ব্যস্ততা। সর্বশ্রেষ্ট মানুষ হয়েও আমরা আজ একটি ক্ষুদ্র অনুজীবের কাছে পরাস্ত। তবে একমাত্র বাড়িতে থেকে এই করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব। তাই আমি বাড়িতে থেকে এইসময় লেখাপড়া চালিয়ে যাচ্ছি। আর আমাদের কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ ভার্চুয়াল ক্লাস চালু করায় আমরা অনলাইনে ক্লাসে অংশগ্রহন করতে পারছি। এই ভার্চুয়াল ক্লাসে অংশ নিতে পেরে অনেক ভালো লাগছে। এখন প্রত্যাশা শুধু একটায় নির্মল, সুস্থ বাতাসের। যেন আমরা সবাই প্রাণভরে নিশ্বাস নিয়ে আবার পথ চলতে পারি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এটাই কামনা।

এদিকে কাপ্তাই নৌবাহিনী স্কুলের দশম শ্রেণীর ছাত্র মো ইহসানুল আলম বলেন, সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপে অস্থির পুরো বিশ্ব। দেশে চলছে কার্যত লগডাউন। আমরা সবাই করোনা মোকাবেলায় নিজ নিজ বাড়িতে অবস্খান করছি। অনেক দিন বিদ্যালয়ে যেতে না পেরে বন্ধুদের সাথে দেখা না হওয়ায় খুব বিরক্তিবোধ করছি। এই লগডাউন অবস্থায় বাসায় থেকে লেখাপড়া করছি। এছাড়া আমাদের বিদ্যালয় ভার্চুয়াল ক্লাস চালু করায় সেখানে অংশ নিয়ে ভালো লাগছে। সোসাল মিডিয়ার কল্যাণে বন্ধুদের সাথে যোগাযোগ হচ্ছে। এইভাবে বাসায় সময়টা কাটছে। এ মহামরি দুর্যোগে সবাইকে সচেতন হতে হবে। বাড়িতে অবস্থান করতে হবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া ও মাস্ক পরে চলাফেরা করতে হবে। আশা করছি খুব শীঘ্রই আমরা আবার এই সংকট কাটিয়ে সুস্থ সুন্দর জীবন ফিরে পাবো।

কেপিএম স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী ঘোষ বলেন, এরকম দুর্যোগ পরিস্থিতি আগে কখনো দেখিনি। অনেকদিন বিদ্যালয়ে যেতে না পারায় খুব মিস করছি প্রিয় শিক্ষক এবং বন্ধুদের।বাড়িতে লেখাপড়া এবং আনুসাঙ্গিক কাজ করে সময়টা কাটছে। এই ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে। পরিবারের অন্যদের, আশে-পাশের মানুষকে সচেতন করতে হবে। একমাত্র সবাইকে বাড়িতে থেকেই আমাদের সবাইকে এই ভাইরাস মোকাবেলা করতে হবে। সাথে এই সময়টাকে সকল শিক্ষার্থীকে কাজে লাগিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হবে।। আমরা যেন আবার সুস্থ সুন্দর জীবনে ফিরে যেতে পারি আমাদের সবার শ্রষ্টাকে স্মরণ করতে হবে।
একদিন মুখরিত হবে প্রিয় ক্যাম্পাস, আবারোও নিয়ম করে ঘুম থেকে উঠে স্কুল কলেজে যাবো- সকলের সেই প্রত্যাশা।।

কাপ্তাই উপজেলায় প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

কাপ্তাই :: মহামারি করোনার কারনে গত ২৬ মার্চ হতে রাঙামটি জেলার কাপ্তাই উপজেলায় সরকারি নির্দেশনা মোতাবেক জরুরী সেবা খাত ছাড়া সব কিছু বন্ধ হয়ে গেছে। ফলে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতা অবস্খায় সরকারের ত্রান মন্ত্রনালয় হতে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রান বিতরণ করা হচ্ছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং রাঙামাটি জেলা পরিষদ হতে এই পর্যন্ত প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, রবিবার (২৬ এপ্রিল) ৬ষ্ট ধাপ পর্যন্ত কাপ্তাইয়ের ৭৭৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, এছাড়া বিতরনের অপেক্ষায় আছে আরোও ১৫০০ পরিবার।

তৎমধ্যে ১নং চন্দ্রঘোনা ইউপিতে ১৫৫০ পরিবার, ২ নং রাইখালী ইউপিতে ১৯৫০ পরিবার, ৩ নং চিৎমরম ইউপিতে ১১৫০ পরিবার, ৪ নং কাপ্তাই ইউপিতে ১৯৫০ পরিবার এবং ৫ নং ওয়াগ্গা ইউপিতে ১১৫০ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার। এইছাড়া কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮০ টি পরিবারকে শিশু খাদ্য প্রদান করা হয়েছে এবং আরোও ৭০ টি পরিবারকে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল আরো জানান, সরকার হতে প্রাপ্ত ৫ লাখ টাকার নগদ অর্থ দিয়ে প্রত্যেকটি ইউনিয়নে চাল, ডাল, আলু এবং লবন সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করে স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে হতদরিদ্রের ঘরে পৌঁছানো হয়েছে।

এদিকে রাঙামটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে এই পর্যন্ত কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়নে ১৮৫০ টি পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়ইচিং মারমা ও সান্তনা চাকমা। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউপিতে ৩৫০, ২ নং রাইখালী ইউপিতে ৪০০, ৩ নং চিৎমরম ইউপিতে ৩৫০, ৪ নং কাপ্তাই ইউপিতে ৪০০ এবং ৫ নং ওয়াগ্গা ইউপিতে ৩৫০ টি পরিবারকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।

এই ছাড়া কাপ্তাই উপজেলায় সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে নানা ভাবে কর্মহীন মানুষক সহায়তা প্রদান করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)