শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় মামলা : গ্রেপ্তার-১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় মামলা : গ্রেপ্তার-১
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় মামলা : গ্রেপ্তার-১

---বিশ্বনাথ প্রতিনিধি :: ফেইস বুকে ‘বর্ষা জাহান (Borsha Jahan)’ নামের একটি আইডি থেকে ‘ত্রাণের চাল আত্নসাৎ’ করার মিথ্যা অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলীর বিরুদ্ধে গুজব ছড়ানো বা মিথ্যা অপপ্রচারের ঘটনায় ‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ৪ জনের নাম উল্লেখ করে ও আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে ফজর আলী মেম্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ২২ (তাং ২৭.০৪.২০ইং)।
মামলার অভিযুক্তরা হলেন উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামের মৃত মহর উল্লাহর পুত্র ইসলাম উদ্দিন, সদর ইউনিয়নের বিদায়সুলপানি গ্রামের আরশ আলীর পুত্র আবদুল করিম, দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামের মৃত সাকির মিয়ার পুত্র জুবেল মিয়া, চরচন্ডি গ্রামের সিকন্দর আলীর পুত্র ছালিক মিয়া। অভিযুক্তদের মধ্যে মামলার প্রধান অভিযুক্ত ইসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিকেল ৫টার দিকে ফেইস বুকে ‘বর্ষা জাহান (Borsha Jahan)’র নামীয় আইডি থেকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলীর ছবিসহ সরকারি ত্রাণের চাল আত্মসাৎ -এর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট একটি পোস্ট করা হয়। উদ্দেশ্য প্রনোদিত পোস্ট নিয়ে সাথে সাথেই শুরু হয় তোলপাড়। আর বুঝে, না বুঝে মিথ্যা অপপ্রচারের পোস্টটি লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে কিছু ব্যক্তি ছড়িয়ে দেন চারিদিকে। বিষয়টি দৃষ্টিগোচর হলে আইনের আশ্রয় নেন ফজর আলী মেম্বার। বর্ষা জাহান (Borsha Jahan)-এর আইডি থেকে গুজবের ওই পোস্টে উল্লেখ করা হয়ে ‘চলমান করোনা সংকটে দুস্থদের দেয়া সরকারি চাল ফজর আলী মেম্বার আত্মসাৎ করেছেন। র্যা ব তার বাড়ি থেকে উদ্ধার করেছে ত্রাণের চাল।’
অথচ সরকারি বরাদ্ধের পাশাপাশি গত ৮ এপ্রিল ফজর আলী মেম্বার তার নিজ (২নং) ওয়ার্ডের ৪ শতাধিক ব্যক্তিকে একান্তই ব্যক্তিগত উদ্যোগে চাল বিতরণ করেছেন। এদিকে ফজর আলী মেম্বারের বিরুদ্ধে করা মিথ্যা অপপ্রচারের বিষয়টি নিয়ে রোববার বৈঠকে বসেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্য-সদস্যাগণ। বৈঠকে তীব্র নিন্দা জানিয়ে গুজব প্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় নিজেররা সরকারি ত্রাণ বিতরণে অংশ নেবেন না বলেও জানান তারা।
‘ডিজিটাল নিরাপত্তা আইনে’ ফজর আলী মেম্বারের মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, এঘটনায় ইসলাম উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ  :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের ৮টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে ওই শিক্ষার্থীদেরকে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়। সোমবার দুপুরে ট্রাস্টের কার্যালয়ে ২৫ জন করে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ শতাধিক শিক্ষার্থীর অনুদানের টাকা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সভাপতির হাতে তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে অনুদানের টাকা বিতরণ করেন ট্রাস্টের ট্রাস্টি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। ট্রাস্টের প্রবীন ট্রাস্টি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও স্থানীয় উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আবদুল বারীর পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্থানীয় উপদেষ্টা কমিটির সদস্য মাওলানা নুমান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেসন কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল।
অনুদান পাওয়া ৮ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অতিথিদের হাত থেকে অনুদানের টাকা গ্রহন করেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যান, শাহপিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মধু মিয়া, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, ওমর ফারুক একাডেমির প্রধান শিক্ষক এইচ এম আক্তার ফারুক, দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র মন্ডল, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নে কর্মহীন- অসহায়দের মধ্যে চাল বিতরণ

বিশ্বনাথ  :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সরকারের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ৭ম দাফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক স্থানে ৭ম দাফে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ২২০টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ৭ম দাফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। দেশে খাদ্যের কোন সংকট নেই, তাই করোনার এই মুহুর্তকে পুঁজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে শুধু মাত্র সকল সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
চাল বিতরণ অনুষ্ঠানগুলোতে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও সচিব বিজিত সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া, থানার এসআই দেবাশীষ শর্ম্মা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ প্রমুখসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনীতিবিদ ও শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

আর্কাইভ