শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইকে করোনা মুক্ত রাখতে যারা ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইকে করোনা মুক্ত রাখতে যারা ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাইকে করোনা মুক্ত রাখতে যারা ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে

---অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: বাংলাদেশে বিভিন্ন জেলায় করোনা ভাইরাস ছড়ালেও এখনো ৪টি জেলা করোনা মুক্ত রয়েছে। তার মধ্যে একটি রাঙ্গামাটি পার্বত্য জেলা। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা অপরূপ সৌন্দর্যে ভরপুর একটি জায়গা। এই উপজেলা রয়েছে মহামারি করোনা মুক্ত। এই উপজেলার করোনা মুক্ত হওয়ার একটি কারণ আর তা হলো উপজেলা প্রশাসন কতৃক উপর্যুক্ত সময়ে সঠিক সিন্ধান্ত গ্রহন।

কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখতে প্রশাসনের যেই কয়জন কর্তাব্যক্তি অপরিসীম ভুমিকা রেখেছেন, তারা হলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার এবং কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন। এছাড়া এই সংকটকালীন মূহুর্তে কাপ্তাই সেনাবাহিনীর ২৩ বেঙ্গলের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

বাংলাদেশে যেদিন প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় এবং সরকার কর্তৃক করোনা প্রতিরোধে কার্যত লগডাউন ঘোষনা করা হয় তখন থেকে শুরু করে দেওয়া হয় কাপ্তাই উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধে অভিযান। বিশেষ করে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করা, জনসাধারণ কে সচেতন করা, জরুরী প্রয়োজন ছাড়া গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা, জনসমাগম এড়াতে হাট বাজার বন্ধ করা সর্বোপরি সরকারি নির্দেশনা গুলো যথাযথ ভাবে প্রয়োগের লক্ষে দিন রাত কাজ করে চলেছেন কাপ্তাই উপজেলা প্রশাসন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, যিনি এই কাপ্তাই উপজেলার একজন অভিভাবক হিসেবে কাপ্তাইবাসীর কল্যাণে, কাপ্তাইকে করোনা ভাইরাস মুক্ত রাখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছন। কাপ্তাইকে করোনামুক্ত রাখতে থেমে নেই তাঁর জনসেবামূলক কর্মকান্ড। করোনা মোকাবেলায় প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি। অভিযানে যারা সরকারি নির্দেশ অমান্য করছেন তাদের কে দিচ্ছেন শাস্তি আবার কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের সহায়তাকল্পে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দরিদ্র মানুষগুলোর দোয়ারে দোয়ারে গিয়ে পৌঁছে দিচ্ছেন ত্রানসামগ্রী। মানবতার কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি।

অপরদিকে আরেকজন কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, যিনি করোনা মোকাবেলায় কাপ্তাই তথা তাঁর অধীনে এলাকাগুলোর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে বহিরাগত কেউ কাপ্তাইয়ে প্রবেশ করতে না পারে। আবার হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদানে করছেন তাঁর উদ্যোগে।

করোনা সংক্রমনরোধে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন এর ভূমিকাও প্রশংসনীয়। কাপ্তাইের পুলিশিং কার্যক্রমকে ব্যাপক ভাবে জোরদার করেছেন তিনি, ৩ টি চেকপোস্ট বসিয়ে বাহিরের লোক যাতে কাপ্তাইয়ে প্রবেশ করতে না পারে, সেইজন্য পুলিশ বাহিনীকে সবসময় সর্তক অবস্থানে রেখেছেন। কাপ্তাই উপজেলায় নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সর্তক করতে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছেন তিনি ও তার পুলিশ সদস্যরা । শুধু তাই নয়, কাপ্তাই পুলিশের উদ্যোগে এবং তাঁর ব্যাক্তিগত সহায়তায় তিনি অনেক হতদরিদ্র মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন ত্রানসামগ্রী। এইছাড়া গানে গানে করোনা ভাইরাস সংক্রমনরোধে সচেতনামূলক প্রচারনা চালাচ্ছেন কাপ্তাই থানা পুলিশ।

সর্বোপরি কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সমন্বয়ে সেনাবাহিনী, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, আনসার, বিজিবি, তথ্য অফিস,কাপ্তাই প্রেসক্লাব সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান কাপ্তাই উপজেলাকে করোনা মুক্ত রাখতে সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ