শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের আজীবন সন্মাননা
প্রথম পাতা » চট্টগ্রাম » ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের আজীবন সন্মাননা
বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের আজীবন সন্মাননা

---

রাউজান প্রতিনিধি:: আপলোড ৪ ফেব্রুয়ারী ২০১৬ বাংলাদেশ সময় রাত ৮.৫৬ মিঃ) রাউজান কবি নজরুল সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সম্মাননা’১৬ অনুষ্টানে আজীবন সন্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ছড়া সম্রাট, রাউজানের কৃতি সন্তান সুকুমার বড়ুয়া বলেছেন আমার জীবনে আমি অসংখ্য সন্মাননা আর পুরষ্কার লাভ করেছি৷ নিজের জন্মধন্য রাউজানে এসে কবি নজরুল সাহিত্য পরিষদ আমাকে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে যে সন্মান জানালো তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে৷ তিনি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করলে সমাজ আলোকিত হবে৷ ৪ ফেব্রুয়ারি পরিষদের সভাপতি এস.এম. জাহাঙ্গীর আলম সুমন এর সভাপতিত্বে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় রাউজানের কৃতি সন্তান ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া ছাড়াও শিক্ষা ও সমাজ সেবায় লায়ন আলহাজ্ব আবদুস ছালাম, চেয়াম্যান  সুকুমার বাড়য়া, প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি,সংগঠক এস.এম. রফিকুল ইসলামকে গুণীজন সম্মাননা দেওয়া হয়৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছড়াকার সুকুমার বড়ুয়ার কন্ঠে স্বরচিত ছড়া পাঠ উপস্থিত দর্শকদের চিত্ত বিনোদনে ভরিয়ে দেয়৷ এ সময় হলভর্তি ছাত্র/ছাত্রীরা তুমুল করতালির মাধ্যমে ছড়ার যাদুকরের পরিবেশনায় ভিন্ন মাত্রা যোগ করেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইমাম গাজ্জালী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিছ, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ছৈয়দ আলমগীর সবুজ, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন, উপাধ্যক্ষ সরোয়ার কামাল চৌধুরী, অধ্যাপক হাবিব রহমত উল্লাহ, অধ্যাপক বিপুলানন্দ থের, অধ্যাপক সুদর্শন বড়ুয়া৷ পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম. মুজিব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাউজাননিউজ২৪.কম এর সম্পাদক কামরুল ইসলাম বাবু, পরিষদের সহ-সভাপতি নেজাম উদ্দীন রানা, পলাশ বড়ুয়া, কামাল উদ্দীন হাবিবী, পরিষদের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দীন, অর্থ সম্পাদক প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দিকী, সেলিম জাবেদ রানা, সাংগঠনিক সম্পাদক রুবেল বৈদ্য, আয়ুব খাঁন, মোঃ সালাউদ্দীন, মোঃ আমীর হামজা, খুকি আকতার, নাহিদা আকতার, সৈয়দা নাহিয়ান সুলতানা, আইরিন আকতার, কবি কন্যা রঞ্জনা বড়ুয়া প্রমুখ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)