শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের সহায়তায় চুরি হওয়া মুঠোফোন ফিরে পেলেন শিক্ষার্থী
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের সহায়তায় চুরি হওয়া মুঠোফোন ফিরে পেলেন শিক্ষার্থী
সোমবার ● ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের সহায়তায় চুরি হওয়া মুঠোফোন ফিরে পেলেন শিক্ষার্থী

---শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে পুলিশের সহায়তায় নিজের চুরি হওয়া মুঠোফোন ফিরে পেয়েছেন রেহেনা আক্তার নামের এক শিক্ষার্থী। আজ সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ওই শিক্ষার্থীর ভাইয়ের হাতে ফোনটি হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি ওই শিক্ষার্থী ও তার পরিবার।
মুঠোফোন ফিরে পাওয়া রেহেনা আক্তার বলেন, অনেক কষ্টে ফোনটি কিনেছিলাম। কয়েকদিন আগে বাড়ি থেকে আমার মুঠোফোনটি চুরি হয়ে যায়। বিষয়টি আমি পুলিশকে জানালে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান স্যার আমাকে ফোন বের করে দেওয়ার আশ্বাস দেন। স্যারের আশ্বাস অনুযায়ী আজকে আমি ফোনটি ফিরে পেলাম। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মুঠোফোনের আইএমইআই নাম্বার শনাক্তের মাধ্যমে আমরা মুঠোফোনটি উদ্ধার করেছি। আমরা ফোনটি রেহেনার ভাইয়ের কাছে বুঝিয়ে দিয়েছি।

বাগেরহাটে নিরীহ ঘের ব্যবসায়ীর জমি দখলের চেস্টা

বাগেরহাট :: বাগেরহাটে আদালতের রায় উপেক্ষা করে সম্পত্তি দখল ও মাছ ধরে নেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধরনগর গ্রামে। ভুক্তভোগী বাগেরহাট সদর উপজেলার সরুই গ্রামের মৃত আইয়ুব আলী খানের ছেলে মোঃ আবু জাফর খান শান্তিপূর্ন ভাবে ভোগ দখলীয় সম্পত্তি রক্ষায় বাগেরহাট পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,কচুয়া থানাধীন ৬০ নং বি আর এস ৪০ নং-ধলনগর মৌজায় সি,এস,১১৬ নং খতিয়ানে সাবেক ৭৪৮ নং দাগে ১.৭৬ একর সম্পত্তি আমার ভোগ দখলীয় সম্পত্তি। আমার পিতা মৃত আইয়ুব আলী খান বাংলাদেশ সরকারের নিকট হতে দেওয়ানী কার্য্য বিধি আইনের ২১ আদেশের ৯৪ নিয়ম অনুযায়ী ৯৬৯/৬২-৬৩ নং আদেশে নিলাম সূত্রে প্রাপ্ত সম্পত্তি। আমাদের এই ভোগদখলীয় সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার মাছ চাষ করে আসছি। এই সম্পত্তিতে কচুয়া উপজেলার ধলনগর গ্রামের ধোলাই মজুমদারের ছেলে বাবু মজুমদার উক্ত সম্পত্তি ভোগ দখলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টিসহ সম্পত্তি জোর পূর্বক দখল করে নেওয়ার হুমকি প্রদান করে। স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি স্থানীয় ব্যক্তিদেও সাথে নিয়ে বাবু মজুমদারকে ঘেরে প্রবেশে নিষেধসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। এতে বাবু মজুমদার বিষয়টি কোন কর্নপাত না করে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে ও হুমকি অব্যাহত রাখে। পুলিশ সুপার বরাবর অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য কচুয়া মডেল থানায় নির্দেশ দেওয়ায় উক্ত ঘটনায় একাধিকবার থানায় বসাবসি হলেও বাবু মজুমদার কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং একাধিক বার সালিশীর তারিখ পরিবর্তন করে কাল ক্ষেপন করতে থাকে। পরবর্তিতে বাবু মজুমদার স্থানীয় প্রভাবশালীদের সাথে নিয়ে আমাকে মার পিটের হুমকি প্রদান করে অভিযুক্ত বাবু মজুমদার গত ১লা এপ্রিল রাতের অন্ধকারে ঘেরে অনধিকার ভাবে প্রবেশ করে ঘেরে থাকা সাইন বোর্ড নিয়ে যায়। আমি ঘটনা জানতে চাইলে বাবু মজুমদার আমার ঘের থেকে মাছ ধরে নেওয়ার হুমকি প্রদান করে।
এ বিষয়ে ভুক্তভোগী আবু জাফর জানান,করোনা পরিস্তিতিতে পরিবার নিয়ে অত্যন্ত দুর্বিশহ জীবন যাপন পার করছি। সেই পরিস্তিতে বাবু মজুমদার ও তার বাহিনীর ভয়ে ঘেরের মাছ বিক্রী তো দুরের কথা ঘেরে যাওয়া সম্ভব হয়ে উঠছে না। আমি খুব কষ্টের ভিতর আছি।
এ বিষয়ে কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে বিষয়টি সমাধানের চেস্টা করেছি তবে অভিযুক্ত ব্যক্তি থানায় জমি সংক্রান্ত মূল কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয় এবং বলে মূল কাগজ কোর্টে জমা আছে। কোর্ট খুললে বিষয়টি কোটে উকিল সালিশের মাধ্যমে সমাধানের কথা রয়েছে বলে জানান।
বাগেরহাটে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

বাগেরহাট :: মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আজ সোমবার দুপুরে করোনায় কর্মবিমুখ গরীব অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্ধোধন করেন।
মোরেলগঞ্জ রওশন আরা ডিগ্রী মহিলা কলেজ চত্বরে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আল আজাদ, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক ফায়জুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, আল-আমিন তালুকদার সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। খাদ্য সহায়তায় ছিল ৫ কেজি চাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি পিয়াজ।
এর আগে নবাগত সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন কে অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আল আজাদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম থেকে কচুয়া আসা নারী করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি

বাগেরহাট :: বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চট্টগ্রাম থেকে আসা ২৫ বছর বয়সী নারী করোনা আক্রান্ত। গতকাল রবিবার (১০ মে) রাত ১০টায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চট্টগ্রাম থেকে কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে আসায় শুক্রবার সকালে ওই নারীকে হাসপাতালে ভর্তি করান এলাকাবাসী। শুক্রবার তার নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই নারী বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, কচুয়া হাসপাতালে ভর্তি নারী করোনা পজেটিভ। তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিশংকর পাইক বলেন, বৃহস্পতিবার (০৭ মে) ওই নারী চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কচুয়া উপজেলার শ্রিরামপুর গ্রামে আসে। তার শরীরে করোনার লক্ষণ ছিল না। কিন্তু বাইরে থেকে আসায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার নমুনা সংগ্রহ করে আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসি আর ল্যাবে পাঠাই। সেই রিপোর্টে তিনি করোনা পজেটিভ এসেছেন।কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন, অতিরিক্ত সতর্কতার জন্য আমরা ওই নারীর বাড়ি ও আশপাশের দুটি বাড়ি শুক্রবার থেকেই লকডাউন করেছি। করোনা পজিটিভ রিপোর্ট আসার পরে আমরা ওই বাড়িতে যেয়ে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছি। কাল থেকে যথারীতি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ওই বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

এই নিয়ে বাগেরহাটে ৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল। তবে বর্তমানে শুধু এই নারীই করোনা আক্রান্ত আছেন। বাকি দুজন সুস্থ হয়েছেন এবং একজনকে মৃত।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)