শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত
রবিবার ● ৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত

---মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। গতকাল শনিবার (৬ জুন) রাত সাড়ে ১১ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়ার বরাত দিয়ে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) পুরো জেলায় ৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এতে সদর উপজেলায় ৫ জনের মধ্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ও ১জন জেলা পরিষদের কর্মচারী নাম রয়েছে। আর বাকিরা রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার। এ পর্যন্ত বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৬ জন। এরইমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মৃত্যু হয়েছে এ পর্যন্ত দুইজনের।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনা ভাইরাসে আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে বান্দরবান শহর সহ জেলার ৭ উপজেলায় হাজার হাজার নেতাকর্মীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী বীর বাহাদুর নেতাকর্মীদের আতঙ্কিত না হয়ে তার জন্য দোয়া আশীর্বাদ করার জন্য অনুরোধ জানান।

অন্যদিকে, বান্দরবান জেলার আলীকদম উপজেলার করোনা ভাইরাসে আক্রান্ত কৃষি ব্যাংক কর্মকর্তা আমিরুল আজীজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছে বলেও নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন।

এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা পার্বত্য মন্ত্রীর বাসভবন থেকে মুঠোফোনে বলেন, পার্বত্য মন্ত্রীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তিনি বর্তমানে শারীরিক ভাবে সুস্থ রয়েছেন। রবিবার সকালে হেলিকপ্টারযোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নেওয়া হবে ও আলীকদমের কৃষি ব্যাংক কর্মকর্তা আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছে বলেও তিনি জানান।

বান্দরবান শহরে করোনার লক্ষণ নিয়ে ১ জনের মৃত্যু

বান্দরবান :: বান্দরবান শহ‌রের বনরুপায় করোনা লক্ষণ নিয়ে শাহাজাহান নামে অবসরপ্রাপ্ত এক সরকারী কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৬ জুন) বিকালে শহরের বনরুপা পাড়ায় জ্বর, সর্দি-কাশি, গলাব্যাথা’সহ করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি। তিনি বিটিসিএল অফিসের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ছি‌লেন।
নিহতের আত্মীয় মোহাম্মদ ইকবাল জানান, আমার আঙ্কেল সপ্তাহখানেক ধরেই জ্বর সর্দি-কাশি, বুকে ব্যাথা’সহ বিভিন্ন সমস্যা নিয়ে অসুস্থ ছিলেন। হিলভিউ বেসরকারকারী হাসপাতালের মাধ্যমেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু শনিবার সকালে সদর হাসপাতালে নেয়া হয়েছিল, দায়িত্বরত চিকিৎসকরা বেশকয়েকটি পরীক্ষার কথা বলেছিলেন। তবে সারাদিন বিদ্যুৎ না থাকায় পরীক্ষা করতে না পারায় পরেরদিন পুনরায় হাসপাতালে নেয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেন। প‌রে বিকালেই তিনি মারা যান। আমার জানা মতে করোনা পরীক্ষার জন্য সমুনা নেয়া হয়নি।
বান্দরবান সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: জসিম উদ্দিন ব‌লেন, বনরুপা পাড়ায় একজন রোগী মারা গেছে খবর পেয়েছি। অসুস্থ অবস্থায় সকালে রোগী’কে বান্দরবান হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় রোগীর বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হয়নি। পরেরদিন হাসপাতালে পরীক্ষার জন্য আসতে বলা হয়েছিল। তবে করোনা উপসর্গ নিয়ে আলাদা কোনো রোগী করোনা ইউনিটে এসেছিলেন কিনা, সেটি আমার জানা নেই।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ