মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.৩০মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে টাওয়েলটেক্স নামের একটি শিল্প-কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি৷
তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার সুরুয আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন৷ অভিযানে চোরাই পথে আনা প্রায় ৪শ ফুট পাইপ অপসারণ করে ওই কারখানার সংযোগ বিচ্ছন্ন করা হয়৷ পরে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য শিল্প-কারখানাটির বৈধ সংযোগও বিচ্ছিন্ন করেন৷
চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার ম্যানেজার সুরুয আলম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, দীর্ঘদিন যাবত ওই কারখানায় অবৈধ পথে গ্যাস ব্যবহার করে আসছিল৷ সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে৷ সকল অবৈধ সংযোগের ব্যাপারেও এ অভিযান অব্যাহত থাকবে৷ পরে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত মালামাল উদ্ধার করে স্থানীয় গ্যাস অফিসে আনা হয়৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ