মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কাপ্তাই উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার মৃত্যু
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা শিবু চাকমা করোনায় আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ৭ জুলাই সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
কাপ্তাই প্রাণীসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া উপ সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) শিবু চাকমা দীর্ঘদিন যাবৎ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গত ২২ জুন তাঁর করোনা স্যাম্পল কালেকশন করা হয়েছিলো এবং গত ২৮ জুন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এবং গত ৩-৪ দিন আগে তাঁর অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। তিনি আরো বলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা শিবু চাকমা কাপ্তাই ওয়াগ্গা এলাকার দায়িত্ব্যে ছিলেন এবং কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন।
এদিকে শিবু চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তাঁর গ্রামের বাড়ি রাঙমাটি শহরের চম্পক নগরে সম্পন্ন হবে বলে জানা গেছে।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ