শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়িতে যাত্রীবাহি বাস উল্টে ২০ জন আহত
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়িতে যাত্রীবাহি বাস উল্টে ২০ জন আহত
মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়িতে যাত্রীবাহি বাস উল্টে ২০ জন আহত

---সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামের বড় পুকুর নামক এলাকায় মঙ্গলবার সকালে কাজী এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে উল্টে যায়। এসময় বাসে ২০ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা জানায়, রংপুর থেকে বগুড়া যাওয়ার সময় ওই এলাকা পৌছলে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহতদের পলাশবাড়িসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দাইল গ্রামে করতোয়া নদী থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করে জানায়, সকালে করতোয়া নদীর পাশ দিয়ে লোকজন চলাচল করার সময় নদীতে এক যুবকের ভাসমান লাশ দেখতে পায়। স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওই ভাসমান লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।

গাইবান্ধায় নদীগর্ভে বিলীন সাড়ে ৩শ’ ঘরবাড়ি

গাইবান্ধা :: গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার নদীর পানি কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদর উপজেলার চরাঞ্চলগুলোতে এখনও পানিবন্দী মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গেই ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, মঙ্গলবার ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হয়। সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। সুন্দরগঞ্জের কাপাসিয়া, শ্রীপুর, হরিপুর, গাইবান্ধার সদরের কামারজানি, ফুলছড়ির কাতলামারি, সিংড়িয়া, কামারপাড়া এবং সাঘাটার গোবিন্দি ও হলদিয়ার বিভিন্ন গ্রামে ব্যাপক ভাঙনের ফলে গত তিনদিনে সাড়ে ৩শ’ ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এবারের বন্যায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ২৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়। এ বন্যায় ২৩ হাজার ৮৬৫টি ও প্রায় ৩৬ কি.মি. রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, বন্যায় জেলায় ৩ হাজার ৫৫২ হেক্টর জমির পাটসহ শাকসবজি ও বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এসব ফসলের ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ২০০ মে. টন চাল, ১ হাজার ৮শ’ প্যাকেট শুকনো খাবার ও ত্রাণ হিসেবে বন্যার্তদের মধ্যে নগদ টাকা ১৩ লাখ এবং গো-খাদ্য হিসেবে ২ লাখ টাকা বিতরণ করা হয়। অপরদিকে সিভিল সার্জন সুত্রে জানা গেছে, বন্যা দুর্গত এলাকায় তাদের ৬১টি মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)