মঙ্গলবার ● ৭ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » বান্দরবানে ৬ হত্যা : খাগড়াছড়িতে সংস্কাপন্থী জেএসএস এর বিক্ষোভ
বান্দরবানে ৬ হত্যা : খাগড়াছড়িতে সংস্কাপন্থী জেএসএস এর বিক্ষোভ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস এমএন লারমা-সংস্কারপন্থী) জেলা সভাপতি রতন তঞ্চঙ্গাসহ ছয়জনকে বান্দরবানে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তমঞ্চের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে এ হামলার জন্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা প্রকাশ সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) কে দায়ী করে নিন্দা জানানো হয়।
বান্দরবানের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমাসহ পাঁচ জনই খাগড়াছড়ির বাসিন্দা।
এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সাধারণ সম্পাদক সিন্ধু কুমার চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক-সংস্কারপন্থী) এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা-সংস্কারপন্থী) গ্রুপের জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা, জকি চাকমা ও জিনিত চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সন্তু লারমা পাহাড়ে একের পর এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারপরও তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হিসেবে বহাল তবিয়তে আছেন। অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের