শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » জাতীয় » সমালোচনাকারীদের জেলে পাঠানো সরকারের শক্তির পরিচয় নয় : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » সমালোচনাকারীদের জেলে পাঠানো সরকারের শক্তির পরিচয় নয় : সাইফুল হক
শনিবার ● ২৫ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমালোচনাকারীদের জেলে পাঠানো সরকারের শক্তির পরিচয় নয় : সাইফুল হক

---ঢাকা :: আজ ২৫ জুলাই শনিবার সকালে ঢাকা মহানগরের সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঈদের আগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা সকলকে মুক্তিদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন সরকারের সমালোচনাকারীদের মামলা দিয়ে জেলে পাঠানো সরকারের শক্তির পরিচয়। যৌক্তিক সমালোচনাকারীদেরকে মামলা দিয়ে যখন তখন মামলা জেলে ঢুকানো সরকারের আত্মবিশ্বাসহীনতা ও নার্ভাসনেসের বহিঃপ্রকাশ মহামারী আর বন্যার এই দুর্যোগে নাগরিকদের কন্ঠরোধ করলে তাতে বরং সংকট আরো ঘনীভূত হবার আশংকা থাকে। তিনি বলেন, মিথ্যা হয়রানিমূলক মামলায় মতপ্রকাশের জন্য নাগরিকদেরকে নির্যাতন-নিপীড়ন-অন্তরীণ করা সমস্যার কোন সমাধান নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবী করলে সরকারকে গণতন্ত্রে শেষ লেবাসটুকু ছুঁড়ে ফেললে হবে না। ভোটের অধিকার কেড়ে নেবার পর এখন যদি নাগরিকদের কথা বলার অধিকারও না থাকে তাহলেতো গণতান্ত্রিক রাজনীতির আর কিছুই অবশিষ্ট থাকে না। তিনি বলেন, এরকম শ^াসরুদ্ধকর পরিস্থিতিতে একদিকে চক্রান্ত-ষড়যন্ত্রের রাস্তা তৈরী হয়। আর অন্যদিকে নানা ফ্যাসিবাদী শক্তির উত্থানের জমিন প্রশস্ত হয়। তিনি বলেন, দুর্যোগ উত্তরণে বরং যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানাতে হবে। নাগরিকদের মত প্রকাশের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি দুর্যোগ উত্তরণে ‘একলা চলো’ নীতি পরিহার করে বিরোধী রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে প্রয়োজনীয় নীতি- কৌশল প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে তিনি বন্যা দুর্গত দুই/আড়াই কোটি মানুষের কাছে জরুরীভিত্তিতে খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠানোরও দাবি জানান। ঢাকা শহরের জলাবদ্ধতায় ক্ষোভ প্রকাশ করে তিনি এর সাথে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও আহ্বান জানান। একই সাথে তিনি ওয়াসার দায়িত্বহীন এমডিকে সরিয়ে দিয়ে দক্ষ ও কাজের লোককে দায়িত্ব প্রদানের আহ্বান জানান।

রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক শাহাদাৎ হোসেন খোকন, জোনায়েদ হোসেন প্রমুখ।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)