শিরোনাম:
●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
রাঙামাটি, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হিসাব রক্ষকের ভূমিকায় নৈশ প্রহরী আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হিসাব রক্ষকের ভূমিকায় নৈশ প্রহরী আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা
রবিবার ● ২৬ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিসাব রক্ষকের ভূমিকায় নৈশ প্রহরী আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা

ছবি : আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা। হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের ২২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে নৈশ প্রহরী উসাই সুই মারমা। নৈশ প্রহরী উসাই সুই মারমা ও মাঠ সহায়ক সাইদুল হাসান আজ ২৬ জুলাই রবিবার সকাল সাড়ে ১১ টায় আলীকদম সোনালী ব্যাংক হইতে ২২ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে। টাকা নিয়ে সোনালী ব্যাংক থেকে ফেরার পথে সাইদুল হাসান মাঝ পথে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নেমে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে উসাই সুই মারমা সম্পুর্ণ টাকা নিয়ে লাপাত্তা।

জানা যায় তারা দুজনই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত। তবে প্রশ্ন উঠে মাঠ সহায়ক, হিসাব রক্ষক মো. শরিফ কিংবা ব্যাংক সমন্বয়ক ফেরদৌসি আক্তারের উপর এই ঘটনার দায় কতটুকু বর্তাবে।
২৪/০৪/২০১৮ খ্রি: তারিখের নিয়োগ পত্র মূলে নৈশ প্রহরী উসাই সুই মারমা লামার তুলাতলী পাড়া চিংনু মং মারমার ছেলে। যোগদানের পর থেকে সে পল্লী সঞ্চয় ব্যাংক আলীকদম শাখায় কর্মরত আছে। দায়িত্ব পালনকালে সে বিভিন্ন সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা উত্তোলন করে থাকে বলে জানান সোনালী ব্যাংক আলীকদম শাখার ব্যাবস্থাপক মো. গিয়াস উদ্দিন।
সোনালী ব্যাংক আলীকদম শাখার তথ্য মতে, ২২ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংকের আলীকদম উপজেলা সমন্বয়ক ফেরদৌসি আক্তার এর স্বাক্ষরিত চাহিদা পত্র মূলে ২৩ লক্ষ টাকা উত্তোলন করার কথা। কিন্তু ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় ২২ লাখ ৪০ হাজার টাকার একটি চেক নিয়ে ব্যাংকে আসেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখার নৈশ প্রহরী উসাই সুই মারমা ও মাঠ সহায়ক সাইদুল হাসান। চেকের অপর পৃষ্ঠায় পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়ক ফেরদৌসি আক্তার ‘এই টাকা বাহককে দেওয়া যেতে পারে’ বলে সীল ও স্বাক্ষর দিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক ফেরদৌসি আক্তার দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী উসাই সুই মারমা ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত মাঠ সহায়কদের দিয়ে টাকা উত্তোলন এবং ব্যাংকের সকল প্রকার কাজ করিয়ে আসছেন। সকাল বেলা ঘটনা ঘটে বিকেল পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় বিকেল ৫টা অবদি কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি!
এবিষয়ে জানতে চাইলে পল্লী সঞ্চয় ব্যাংক আলীকদম শাখার সমন্বয়ক ফেরদৌসি আক্তার সাংবাদিকদের প্রশ্ন সরাসরি এড়িয়ে যান। এ সংবাদ লিখা পর্যন্ত কোন প্রকার মামলা কিংবা সাধারণ ডায়েরী দায়ের করা হয়নি বলে জনিয়েছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)