রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির মানিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত-১০
খাগড়াছড়ির মানিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে আহত-১০
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাস শান্তি পরিবহন (খাগড়াছড়ি-জ-০৪-০০২০) দূর্ঘটনার শিকার হয়ে অন্ততঃ ১০ জন যাত্রী আহত হয়েছে।
আজ রবিবার ২৬ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে বাসটি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
মানিকছড়ি আমতলী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র সামনে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ জন যাত্রী আহত হয়েছে। একজনের অবস্থা মানিকছড়ির হাতিমুড়া এলাকার কুলসুম আক্তারকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাছাড়া বাকি সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে সকল যাত্রী।
স্থানীয় স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে আহতদের মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেন।
মানিকছড়ি হাসপাতালের চিকিৎসক ডা. মহি উদ্দীন সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত অবস্থায় এক জনকে চমেক এ রেফার করা হয়েছে।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন