শনিবার ● ১ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » লক্ষ্মীছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে সন্ত্রাস প্রতিরোধ কমিটি
লক্ষ্মীছড়ি বাজার বয়কটের ডাক দিয়েছে সন্ত্রাস প্রতিরোধ কমিটি
সংবাদ বিজ্ঞপ্তি :: ঊষা মারমার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামী মঙ্গলবার (৪ আগস্ট ২০২০) থেকে সপ্তাহব্যাপী লক্ষ্মীছড়ি বাজার বয়কট কর্মসূচি পালন করা হবে।
আজ শনিবার ১ আগস্ট সংবাদ মাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটি এই বাজার বয়কট কর্মসূচি পালনের কথা জানিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের মুরুব্বীদের সাথে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানিয়ে কমিটি উক্ত বাজার বয়কট কর্মসূচি সফল করার জন্য উপজেলার সকল জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
একই সাথে কমিটি ঊষা মারমার ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্যও জোর দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ২০২০ ইং তারিখে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় অবস্থানরত সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উষা মারমা নামে তংতুল্যা পাড়ার এক যুবক আহত হন। কিন্তু এই ঘটনার দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ এখনো হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করেনি। উপরন্তু সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা ঊষা মারমাাকে গত ২৯ জুলাই চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে পুলিশ হাতকড়া পরিয়ে মানিকছড়ি থানায় নিয়ে এসে আটকে রেখেছে।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন