শিরোনাম:
●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা
রাঙামাটি, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বাদী কে হুমকি : ২ মাসে একজন আসামীও গ্রেপ্তার হয়নি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বাদী কে হুমকি : ২ মাসে একজন আসামীও গ্রেপ্তার হয়নি
শনিবার ● ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বাদী কে হুমকি : ২ মাসে একজন আসামীও গ্রেপ্তার হয়নি

ছবি : আসামী নকুল চন্দ্র শর্মা ও মো. সোহেল ।ছবি : মো. সুমন পারভেজ  ও মো. ইউছুফ রানা।ছবি : অমর শান্তি চাকমা ।নির্মল বড়ুয়া মিলন :: একজন বে-সরকারি সংস্থায় কর্মরত নারীর বিরুদ্ধে নানাভাবে অনলাইনে সাইবার অপরাধ সংগঠিত করায় রাঙামাটি জেলার বরকল উপজেলায় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার দুই মাস পরও পাঁচজন আসামীর মধ্যে একজন আসামীও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

উল্টা মামলার বাদী ভুক্তভোগী সেই নারীকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় তার এবং স্বজনদের নিরাপত্তার স্বার্থে সাধারন ডায়েরী করতে বাধ্য হয়েছে মামলার বাদি। বরকল থানা জিডি নং-৫০১ তারিখ ১৯ আগষ্ট-২০২০।

সাধারন ডায়েরী সূত্রে জানাযায়, মামলা দাযের করার পর গত ২৫ জুন-২০২০ ইংরেজি তারিখ থেকে চলিত মাসের ১০ আগষ্ট-২০২০ ইংরেজি তারিখ পর্যন্ত বাদির ২টি মোবাইল নাম্বারে এবং স্বজনদের ৪টি মোবাইলসহ ৬টি নাম্বারে হুমকি দাতারা ৩টি মোবাইল নাম্বার থেকে বাদির কাছে এবং তার আত্মীয়-স্বজনের কাছে আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে, এ মামলা তুলে নেয়া না হলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করা হচ্ছে । বিষয়টি নিয়ে বাদি এবং স্বজনরা নিরাপত্তা হীনতায় ভুগছে বলে বরকল থানায় সাধারন ডায়েরীতে উল্লেখ করেন।

সংঘবদ্ধ অপরাধী চক্রটি প্রযুক্তির মাধ্যমে ইলেক্টনিক্স ডিভাইস ব্যবহার করে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ এছাড়া আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে সাইবার অপরাধ সংগঠিত করায় রাঙামাটি জেলার বরকল থানায় গত ২২ জুন-২০২০ রাখী খীসা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচজন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

যা বরকল থানা মামলা নং-০১ তারিখ ২২ জুন-২০২০ এবং রাঙামাটি কগনিজেন্স আদালতের মামলা নং- ২০৯/২০২০ ।
এ মামলার আসামীরা হচ্ছে : ১। নকুল চন্দ্র শর্মা, পিতা-মৃত সুধন চন্দ্র শর্মা, গ্রাম- হরিণা বাজার এলাকা, ২। মো. সোহেল ৩। মো. সুমন পারভেজ উভয়ের পিতা- আব্দুল মালেক, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), ৪। মো. ইউছুফ রানা, পিতা-মৃত আলি আহম্মদ, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), থানা- বরকল, উপজেলা- বরকল ও ৫। অমর শান্তি চাকমা পিতা- চিরনজীব চাকমা, মাতা- ইন্দ্রদেবী চাকমা, গ্রাম-কুসুমছড়ি, সুভলং, বর্তমান ঠিকানা- গ্রাম-ধনুবাগ-মাষ্টার পাড়া (সূর্যের হাসি ক্লিনিক ছ্টো হরিণা শাখা), থানা- বরকল, উপজেলা- বরকল, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।

উল্লেখিত ৫ জন আসামীদের বিরুদ্ধে বরকল থানায় গত ২২ জুন-২০২০ তারিখ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ (২)/ ২৫ (২)/ ২৯/ ৩০/ ৩১ (২)/ ৩৫ (২) ২০১৮ ধারায় মামলা দায়ের করার পরও ১ ও ২ নাম্বার আসামী চট্টগ্রাম শহরে চাকুরী করছে এছাড়া অন্য ৩জন আসামীরা বরকলের হরিণায় বসে চাকুরী করছে এবং ব্যবসা পরিচালনা করছে জানা গেছে।

এদিকে মামলার আসামী অমর শান্তি চাকমা (সূর্যের হাসি ক্লিনিক ছ্টো হরিণা শাখা) ভারপ্রাপ্ত শাখা ম্যানেজার মুঠোফোনে সিএইচটি মিডিয়াকে জানায়, গ্রীনহিল বে-সরকারি উন্নয়ন সংস্থার প্রকল্পের সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষের নিদের্শে আপত্তিকর ভিডিওটি ছোট হরিণা বাজারের মোবাইল দোকানদার মো. জুয়েল এর নিকট থেকে সংগ্রহ করে রাঙামাটি প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। আমি কর্তৃপক্ষের নিদের্শ পালন করেছি মাত্র।
এ বিষয়ে গ্রীনহিল বে-সরকারি উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন টুকু তালুকদার সিএইচটি মিডিয়াকে বলেন, আপত্তিকর ভিডিও বা মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এটা তাদের ব্যক্তিগত সমস্যা বলে সাফ জানিয়ে দেন।

মামলার বিষয়ে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরী সিএইচটি মিডিয়াকে বলেন, সিডিআর সংগ্রহ করা হয়েছে, আসামীদের অবস্থান নির্নয় করে অভিযান পরিচালনা করে শিঘ্রই আসামীদের গ্রেপ্তার করা হবে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. কামাল হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন, করোনা পরিস্থিতির কারণে মামলার কার্যক্রম ব্যহৃত হয়েছে তবে মামলার অগ্রগতি হয়েছে।
বাদির সাধারন ডায়েরী বিষয়ে তিনি বলেন, বরকল থানায় ১৯ আগষ্ট বাদির জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং হুমকি দাতাদের তথ্য নিশ্চিত হওয়ার জন্য ঢাকা সিআইডিতে ফরেনসিক টেষ্ট রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।
এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে মামলার আইও বলেন।

এবিষয়ে মামলার বাদি রাখী খীসা সিএইচটি মিডিয়াকে বলেন, প্রতারক সংঘবদ্ধ অপরাধী চক্রটির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি আজ দুই মাস হল কিন্তু পাঁচজন আসামীর মধ্যে একজন আসামীও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। আসামী প্রতারক নাপিত নকুল চন্দ্র শর্মা ও তার চক্রের সদস্যরা চট্টগ্রাম শহরে এবং রাঙামাটি শহরে পুলিশের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হতাশায় ভুগছি আমি এবং আমার স্বজনরা।
রাখী খীসা বলেন, “ হিষ্টিরী চিটার নকুল চন্দ্র শর্মা ও তার চক্রের সদস্যদের গ্রেপ্তারে আমি সকলের সহযোগিতা চাই”।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা
পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা
কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট  ভিসি একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী

আর্কাইভ