শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাইখালী অটোরিকশা মালিক সমিতির অফিস উদ্ধোধন
রাইখালী অটোরিকশা মালিক সমিতির অফিস উদ্ধোধন
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী অটোরিকশা (সিএনজি) মালিক সমবায় সমিতির নতুন অফিস উদ্ধোধন করা হয়েছে। আজ শনিবার ২৯ আগস্ট রাইখালী অটোরিকশা (সিএনজি) মালিক সমবায় সমিতির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার।
এইসময় তিনি তাঁর বক্তব্যে বলেন যারা পরিবহন শ্রমিক, যারা কৃষক, কামার দিনমজুর তারাই প্রকৃত যোদ্ধা, তারাই আসল নায়ক। তিনি সড়কে ফিটনেসবিহীন গাড়ী না চালানো সহ সঠিক আইন কানুন মেনে গাড়ী চালানোর জন্য অনুরোধ জানান।
সমিতির সভাপতি থোয়াইসাপ্রু চৌধুরী রুবেল এর সভাপতিত্বে রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এর সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা. প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ট্রাফিক বিভাগের টিআই বিপুল পাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুব্রত বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ সমিতির সকল সদস্য।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত