শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন : সাবেক উপমন্ত্রী দুলু
প্রথম পাতা » নওগাঁ » ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন : সাবেক উপমন্ত্রী দুলু
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন : সাবেক উপমন্ত্রী দুলু

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপ-মন্ত্রী এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করেছে। তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ভোট লুটেরাতে পরিণত হয়েছে। এ সরকার ক্ষমতায় এসে অন্যায়ভাবে আমাদের নেতা কর্মীদের জেল জুলুম দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু প্রত্যেক জুলুমের পরিসমাপ্তি রয়েছে।
তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচন আত্রাই-রাণীনগরবাসীর গণতন্ত্রকে পুনরুদ্ধারের নির্বাচন। তাই এ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা গণতন্ত্রকে পুনরুদ্ধারে সহায়তা করুন। তিনি আজ বুধবার নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই থানা বিএনপি কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। স্থানীয় চৌধুরী মিল চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির আহবায়ক আলহাজ আব্দুল জলিল চকলেট। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, নাটোর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, নওগাঁ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম ধলু, এড. রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, আত্রাই থানা বিএনপি আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার প্রমুখ।





আর্কাইভ