শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ, আটক-২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ, আটক-২
বুধবার ● ১৪ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ, আটক-২

ছবি : সংবাদ সংক্রান্তআত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বিএনপি’র ২ কর্মীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে।
জানা যায়, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আসন্ন উপ-নির্বাচনের প্রচারণার জন্য মনিয়ারী ইউপি কার্যালয় সংলগ্ন স্থানে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন হেলালের একটি নির্বাচনী অফিস তৈরি করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে কে বা কারা ওই কার্যালয়ে অগ্নি সংযোগ করে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে দেয়। এ ঘটনায় আত্রাই থানা পুলিশ রাতেই ২ জন বিএনপি কর্মী মনিয়ারী গ্রামের মৃত আকবর আলীর ছেলে বাবলু হোসেন বাবু (৪০) ও শফির উদ্দিন মন্ডলের ছেলে সুমন আলী মন্ডলকে (৩৫) তাদের নিজ বাড়ি থেকে আটক করে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় ২ জনকে গ্রেফতার করে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট বলেন, জনমনে ভীতি সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে। আর এর দায়ভার বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে।





আর্কাইভ