শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
প্রথম পাতা » সকল বিভাগ » হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের আকবর আলীর পুত্র ও স্থানীয় লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র রবিউল ইসলামের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগীবাজারে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গরুর পা কাটার স্বাক্ষী দেওয়ায় শিশু রবিউলের পুরুষাঙ্গ কেটে, চোখ দুটি নষ্ট করে, গাড় ভেঙ্গে, শরীরের একাধিক স্থানে সিগারেটের ছেকা দিয়ে হত্যা করা আধিযুগের সেই বর্বরতাকেও হার মানিয়েছে।
আগামী ২০ অক্টোবরের মধ্যে আইন-শৃংখলা বাহিনীকে রবিউলের হত্যাকারী সাদিক-কাদিরকে গ্রেফতার করতে হবে। তা না হলে ২১ অক্টোবর উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত মানববন্ধন থেকে পরবর্তিতে কঠোর আন্দোলনের ডাক দিবেন এলাকাবাসী।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুস সালাম জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ রবিউল ইসলামের পিতা আকবর আলী, প্রবীন সাংবাদিক-কবি সাইদুর রহমান সাঈদ, ছাতকের ছইলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল ওয়াহিদ, সমাজ সেবক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ইউসুফ, লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইছহাক হোসাইন, সিনিয়র শিক্ষক আবদুল গফুর, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হেকিম, মাদ্রাসা শিক্ষক হাফিজ আবদুল কাদির, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য আবুল কাহার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, রামপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল মুকিদ সুমন, বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির আহবায়ক আনিসুজ্জামান খান মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবদুস শহিদ, সংগঠক সিরাজ মিয়া, গোয়াহরী গ্রামবাসীর পক্ষে প্রভাষক হাসানুজ্জামান, রামপাশা নতুন বাজার সমিতির সাধারণ সম্পাদক সাদ আলম।
মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিছবাউল ইসলাম। এসময় বিভিন্ন এলাকার নানান শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সকাল ১১টার দিকে গাংগের পাড় এলাকায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় এলাকায় মাইকিং করা হয় এবং সোমবার রাত সাড়ে ৮টায় রবিউলের মামা শওকত আলী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন (ডায়েরী নং-৫৪৩)। নিখোঁজের পরদিন মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয় রামপাশা-বৈরাগীবাজার সড়কের বাল্লার ব্রিজের পাশে একটি ডোবায় রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন কৃষক। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এঘটনায় ১২ অক্টোবর নিহতের পিতা আকবর আলী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ ও আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে মঙ্গলবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা ৯ (তাং ১৩.১০.২০ইং)। ওই দিন বিকেলেই মামলা এক অভিযুক্ত উপজেলার করপাড়া গ্রামের আবদুল কাদিরের স্ত্রী মাজেদা বেগম (৪০)’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।





সকল বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আর্কাইভ