শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » দৌরাত্ম দেখে মনে হচ্ছে অসৎ ব্যবসায়ী সিণ্ডিকেটসমূহই সরকারকে নিয়ন্ত্রণ করছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » দৌরাত্ম দেখে মনে হচ্ছে অসৎ ব্যবসায়ী সিণ্ডিকেটসমূহই সরকারকে নিয়ন্ত্রণ করছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রবিবার ● ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৌরাত্ম দেখে মনে হচ্ছে অসৎ ব্যবসায়ী সিণ্ডিকেটসমূহই সরকারকে নিয়ন্ত্রণ করছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ রবিবার ১ নভেম্বর দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল বলেছেন বাজার সিণ্ডিকেটের দৌরাত্ম দেখে মনে হচ্ছে মুনাফাখোর অসৎ বাজার সিণ্ডিকেটসমূহ যেন সরকার চালাচ্ছে। দেশের মানুষকে তারা পুরোপুরি জিম্মি করে ফেলেছে। সরকারের মধ্যে যেন তারা আরেক সরকার কায়েম করেছে। সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। স্বল্প আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সামাজিক নৈরাজ্যের ভয়াবহ বিস্তৃতি ঘটছে। ক্ষমতাবানেরা কোন কিছুকেই পাত্তা দিচ্ছে না। হাজী সেলিম ও তার পুত্রের অশুভ তৎপরতা ক্ষমতার দম্ভ আর বেপরোয়া চরিত্রেরই প্রকাশ। লালমনিরহাটের বুড়িমারীতে মানুষকে পিটিয়ে মেরে ফেলে আবার আগুনে পোড়ানো বল্গাহীন নৈরাজ্যেরই প্রমাণ। একই কারণে রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় ধর্ষক, দুর্নীতিবাজ, সন্ত্রাসী মাফিয়ারাও আজ বেপরোয়া। বস্তুত: এরা দেশটাকে দখল করে ফেলছে। তিনি বলেন, ভোটের অধিকার কেড়ে নেবার পর ভাতের অধিকারও কেড়ে নেয়া হচ্ছে। মানুষের মানসম্মান-ইজ্জতও আজ নিরাপদ নয়। তিনি বলেন, এরকম বেসামাল- নৈরাজ্যিক অবস্থা আর চলতে দেয়া যায় না। তিনি এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে রাজপথে জনগণ ও সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

সচিবালয়ের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে সংহতি বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাম জোটের সমন্বয়ক সিপিবি’র নেতা আবদুল্লাহ আল কাফি রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মাহমুদ হোসেন, রাশিদা বেগম, মোফাজ্জল হোসেন মোশতাক, শাহাদাৎ হোসেন খোকন, অরবিন্দু বেপারী বিন্দু ও ইমরান হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের আশ্রয়-প্রশ্রয়েই দুর্নীতিবাজ, নিপীড়কদের রাজত্ব কায়েম হয়েছে। বিরোধীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে। কিন্তু দেশের মানুষ আজ জেগে উঠছে। রাজপথের লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে বিদায় দেয়া হবে।

বাম জোটের সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, এই ফ্যাসিবাদী সরকার আজ জনগণের জানমাল নিরাপত্তার অধিকার কেড়ে নিয়েছে। জনগণের গণতান্ত্রিক সংগ্রামের পথে ভোটের অধিকারসহ জনগণের বাঁচার দাবি প্রতিষ্ঠা করতে হবে।

জোনায়েদ সাকি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিয়ে দেশের নতুন গণতান্ত্রিক ভবিষ্যত নির্মাণের আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটাতে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর আন্দোলনের ঐক্য গড়ে তোলার ডাক দেন।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আর্কাইভ