শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যস্ত সময় কাটাচ্ছেন চলনবিলের শুটকি শ্রমিকেরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ব্যস্ত সময় কাটাচ্ছেন চলনবিলের শুটকি শ্রমিকেরা
রবিবার ● ৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যস্ত সময় কাটাচ্ছেন চলনবিলের শুটকি শ্রমিকেরা

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি :: প্রতি বছর কার্তিক-অগ্রহায়ন মাসে চলনবিলের বাতাসে ভাসে শুটকি মাছের গন্ধ। ভাদ্র মাস থেকে সীমিত আকারে মাছ শুকানোর কাজ শুরু হয়। কার্তিক-অগ্রহায়ন মাসে পুরোদমে চলে মাছ শুকানোর কাজ। চলতি মৌসুমে চলনবিল এলাকার শুটকি শ্রমিকদের ব্যস্ততা শুরু হয়ে গেছে। সকাল থেকে রাত অবধি মাছ কেনা, ধোয়া, চাতালে শুকানো ও বাছাই করে পৃথক করার কাজ করছেন চলনবিল এলাকার শত-শত নারী ও পুরুষ শ্রমিক। চলনবিলের মাঝ দিয়ে নির্মিত হয়েছে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক। এ সড়ক পথে চলাচলের সময় মহিষলুটি এলাকা অতিক্রমকালে যে কারো নাকে ভেসে আসবে শুটকি মাছের গন্ধ। মহিষলুটি ছাড়াও চলনবিলের আত্রাই, চাটমোহর, ভাঙ্গুড়া, গুরুদাসপুর, সিংড়া, হালতী এলাকায় মাছ শুকানো হয়।
চলনবিল এলাকার উল্লেখযোগ্য ৪৮ টি বিল, ১৪ টি খাল ও ১১ টি নদীতে এক সময় প্রচুর পরিমানে কৈ, মাগুর, বাঁচা, রুই, কাতলা, মৃগেল, বাউশ, আইড়, রিটা, বাঘাইর, চিতল, ফলি, বোয়াল, পাবদা, টেংড়া, বাইম, শৈল, গজার, টাকি, নদই, শিং, খলিশা, পুটি, চিংড়ি, কাকলা, ফাতাশী, বাশপাতা, মৌসি, রায়াক, চ্যাং, চাঁদা, চেলা, চাপিলা, গাগর, ভূল, গুজ্যা, বৌমাছ পাওয়া যেত। জেলেরা বিভিন্ন ধরণের মাছ ধরার উপকরণের সাহায্যে মাছ ধরতো। তখন অভাব কি জিনিষ বুঝতোনা তারা। বর্ষাকালে মাছ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিত। উদ্বৃত্ত মাছ শুটকি করতো। উত্তরাঞ্চলের সৈয়দপুর, নিলফামারীসহ দেশের বিভিন্ন মোকামে পাঠানো হতো শুটকি মাছ। কালের বিবর্তনে এসব মাছের অনেক প্রজাতিই এখন বিলুপ্তির পথে। মাছের প্রজাতি ও পরিমান কমে গেলেও এখনো এ এলাকার প্রায় এক’শ শুটকি ব্যবসায়ী এবং হাজার হাজার শুটকি শ্রমিক মাছ শুকানোর কাজ করে জীবিকা নির্বাহ করেন।
নাটোরের বনপাড়া-সিরাজগঞ্জের হাটিকুমরুল সড়কের মহিষলুটি এলাকায় রাস্তার পাশের শুটকি চাতালে সম্প্রতি কথা হয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিনায়েকপুর গ্রামের শুটকি ব্যবসায়ী রফিকুল ইসলামের সাথে। তিনি জানান, বর্তমান মহিষলুটি মাছের আড়তে কাচা পুটি মাছ ৪০ থেকে ৮০ টাকা, চাঁদা ২০ থেকে ২৫ টাকা, খলিশা ৪০ থেকে ৪৫ টাকা, বেলে ৮০ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৪০ কেজি কাঁচা মাছ শুকালে ১৩ কেজি শুটকি মাছ হয়। শুটকি মাছের মোকাম সৈয়দপুর, নীলফামারী, রংপুরে বর্তমান পুটি ১শ ৩০ থেকে ২’শ টাকা, চাদা ৮০ থেকে ৯০ টাকা, বেলে ৩’শ টাকা এবং খলিশা ১’শ ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চলতি মৌসুসের শুরু থেকে বৃষ্টি ও মোকামে দাম কম থাকায় বর্তমান শুটকি ব্যবসায়ীরা লোকসানে আছেন। শ্রমিকদের মজুরী প্রসঙ্গে তিনি জানান, বর্তমান পুরুষ শ্রমিকেরা ৩শ টাকা এবং নারী শ্রমিকেরা ১শ ৫০ টাকায় কাজ করছেন।
গুরুদাসপুরের শাপগাড়ী গ্রামের শুটকি ব্যবসায়ী নান্নু হোসেন বলেন, আমি প্রায় ২৫ বছর যাবত শুটকি মাছের ব্যবসা করে আসছি। ভারতে চলনবিল এলাকার পুটি মাছের ব্যাপক চাহিদা রয়েছে। নীলফামারী সৈয়দপুরের মোকামে মাছ পাঠাতে আমাদের অনেক টাকা খরচ পরে যায়। মাছ সংরক্ষণের সুবিধায় সীমিত আকারে লবন দেয়া হয়। বৃষ্টি ও করোনার প্রভাবে এ বছর এখন পর্যন্ত ব্যবসায়ীরা লোকসানে আছেন। ঘুরে দাড়ানোর চেষ্টা করছেন তারা।
সিরাজগঞ্জের সলঙ্গার সেকেন্দাসপুর গ্রামের শুটকি ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, কয়েকদিন আগের বৃষ্টিতে প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে তার। মাছ পচে যাওয়ায় মাটিতে পুতে রাখতে হয়েছে। শুটকি মাছের ব্যবসা ভাগ্যের উপরে নির্ভর করে। চলনবিল এলাকায় প্রক্রিয়াজাত করা শুটকি সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এবং কাছাকাছি বড় শুটকির মোকাম না থাকায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি।
এ ব্যাপারে চাটমোহরে কর্মরত সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, প্রতি বছর অক্টোবরের শেষ থেকে পুরো নভেম্বর মাসে চলনবিল এলাকায় প্রচুর মাছ ধরা পরে। বাজারে কাঁচা মাছের ভাল দাম থাকায় এখন অধিকাংশ মাছ বাইরে চলে যাচ্ছে। কিছু মাছ যাচ্ছে শুটকি চাতালে। চলনবিল কেন্দ্রিক শুটকি বিক্রয় কেন্দ্র ও সংরক্ষণাগাড় নির্মিত হলে এ এলাকার শুটকি ব্যবসায়ীরা লাভবান হবে।

হিজড়াদের হামলায় গৃহবধূ আহত : গ্রেফতার-৫

পাবনা :: পাবনার সুজানগরে চাঁদা না পেয়ে একটি সঙ্গবদ্ধ হিজড়ার দল রজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে আহত করেছে।

গত শুক্রবার দুপুরে উপজেলার নারুহাটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত রজিনা ঐ গ্রামের হাফিজ শেখের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সুজানগর থানা পুলিশ ৫জন হিজড়াকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নাজিরগঞ্জ জোয়ালভাঙ্গা গ্রামের বর্ণা (৪৫), মিম (২২), সোনালী (২৫), অন্তরা (২৪) ও নন্দি (২৬)।

সুজানগর থানা পুলিশ জানায়, ঘটনারদিন দুপুর আড়াইটার দিকে একটি সঙ্গবদ্ধ হিজড়ার দল উক্ত রজিনার কাছে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় রজিনার স্বামী বাড়ি না থাকায় সে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়।

এতে হিজড়ার দল ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে। থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় রজিনার স্বামী উক্ত হাফিজ বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার পরপরই অভিযুক্ত ৫হিজড়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)