শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নাসের্স সংগ্রাম পরিষদ রাঙামাটি জেনারেল হাসপাতাল রাঙামাটি।
আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় নাসের্স সংগ্রাম পরিষদ ও নাসিং ইন্সটিটিউট সদস্যরা সম্মিলিত ভাবে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেন।

কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে আগামীকাল কালোব্যাজ ধারণের পাশাপাশি মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
নাসের্স নেতা সিনিয়র ষ্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়া বলেন, এ সময়ের মধ্যে তাঁদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জন্য স্বাস্থ্য ও নার্সিং পেশার মান রক্ষায় সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সংশ্লিষ্টদের বহন করতে হবে।
তিনি আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব শর্ত পূরণ করে মেডিকেল শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ পায়। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ দায়িত্ব পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্ট হচ্ছে।
নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো :
১। নাসিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন ক্রমেই কারিগরি বোর্ডের অধিন রোগীদের সেবা টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।

২। পরিবার কল্যাণ পরিদর্শকদের (FWV) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।
৩। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
নার্সেস সংগ্রাম পরিষদের নেতা মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মিঠু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন , স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি শুভ্রা রানী বড়ুয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাধনা চাকমা, নার্সেস সংগ্রাম পরিষদের উত্তম কুমার চাকমা, লুবুকি রানী দাস, চঞ্চলা চাকমা, ‍ত্রিসোনা চাকমা, শ্যামলী চাকমা, শাহিদা আক্তার (১), নাজমা খাতুন, রহিমা আক্তার, শাহিদা আক্তার (২),এশিতা চাকমা, রুনা বড়ুয়া ও অমিত দাশ প্রমুখ।





আর্কাইভ