শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » লেনিন ও প্যারী কমিউন (জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি)
প্রথম পাতা » ঢাকা » লেনিন ও প্যারী কমিউন (জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি)
শুক্রবার ● ২৩ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেনিন ও প্যারী কমিউন (জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি)

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল হক ::  এবছর দুনিয়ার সচেতন শ্রমিকশ্রেণী ও বিপ্লবী পরিবর্তনকামী মানুষ শ্রমিকশ্রেণীর প্রথম রাষ্ট্র ‘প্যারী কমিউন’ এর ১৫০ তম বার্ষিকী পালন করছে। মার্কস প্যারী কমিউনকে আখ্যায়িত করেছিলেন ‘The direct antithesis to the Empire was the Commune’.মার্কস- এংগেলস এর রাষ্ট্র বিষয়ক চিন্তা ভাবনা ও তাত্বিক কাঠামো গড়ে উঠবার ক্ষেত্রে প্যারী কমিউনের অভিজ্ঞতা ছিল অসাধারণ গুরুত্বপূর্ণ। প্যারী কমিউনের টালমাটাল দিনগুলোতে মার্কস এর জামাতা প্যারিসে অবস্থান করছিলেন। তিনি এবং আন্তর্জাতিক এর এর সাথে যুক্ত বিপ্লবী বন্ধুরা মার্কসকে চিঠিপত্রে প্রায় প্রতিদিনকার ঘটনাবলী জানিয়ে আসছিলেন।আর লেনিনেরও রাষ্ট্র সংক্রান্ত সামগ্রিক তত্বীয় অবস্থান নির্মাণে প্যারি কমিউনের অমূল্য অভিজ্ঞতা খুবই কার্যকরি হিসাবে বিবেচিত হয়েছে।
করোনা মহামারী দূর্যোগের মধ্যেও বিশ্বের নানা দেশে নানা প্রান্তে বিভিন্ন আয়োজনে লেনিন জন্মজয়ন্তী আর ঐতিহাসিক প্যারী কমিউনকে স্মরণ করা হচ্ছে।১৮৭১ সালে লেনিন যখন এক বছরের শিশু তখন ফরাসী দেশের রাজধানী প্যারিসে শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী - মেহনতি মানুষের সশস্ত্র বিপ্লবী উত্থান, তারা প্যারিসের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করে,গঠন করে পৃথিবীর বুকে খেটে-খাওয়া মানুষের নিজস্ব প্রথম রাষ্ট্র,প্যারী কমিউন।
প্যারী কমিউন টিকে ছিল ৭২ দিন। আর একটি সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে লেনিন ও তার বিপ্লবী সহযোদ্ধারা রাশিয়ায়(পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন হিসাবে যার পরিচিতি ঘটেছে) যে রাষ্ট্রের যাত্রা শুরু কাকতালীয়ভাবে তা টিকে ছিল ৭১/৭২ বছর। কথিত আছে ১৯১৭ সালে রুশ অক্টোবর সময় লেনিন নাকি দিন গুনতেন রাশিয়ার বলশেভিকরা প্যারিসের কমিউনার্ডদের চেয়ে কতদিন বেশী ক্ষমতা ধরে রাখতে সক্ষম হচ্ছেন।
ফরাসি বুর্জোয়া শ্রেণী,বিসমার্কের প্রশিয়া আর ইউরোপের নানা প্রতিবিপ্লবীদের সম্মিলিত আক্রমণে প্যারী কমিউনের বিজয় ধরে রাখা যায়নি।কিন্তু রুশ বিপ্লব বুর্জোয়া শ্বেতবাহিনীর ধারাবাহিক সম্মিলিত আক্রমণ মোকাবেলা করে তার বিজয় নিশ্চিত করেছিল।এক্ষেত্রেও লেনিন ও তার সহকর্মীদের প্যারী কমিউনের অভিজ্ঞতা বিশেষ কাজে দিয়েছিল।
প্রকৃতপ্রস্তাবে রাশিয়ার বিপ্লবী সংগ্রামে রাশিয়ার শ্রমজীবী মানুষ তথা বলশেভিকরা প্যারী কমিউন দ্বারা বিপুলভাবে উজ্জীবিত ও আন্দোলিত ছিলেন।এদিক থেকে রুশ বিপ্লব বিপুলভাবে প্যারী কমিউনের কাছে দায়বদ্ধ ছিল। আর এই দুই বিপ্লবের মধ্যে ছিল এক ঐতিহাসিক নৈকট্যের সম্পর্ক।
১৯২৪ সালে লেনিন মারা যাবার পর জীবিত কমিউনার্ডরা লেনিনের প্রতি তাদের বিপ্লবী শ্রদ্ধা জানাতে তাদের একটি রক্ত পতাকা প্রদান করেন।এই পতাকা বহু বছর মস্কোর রেড স্কয়ারে লেনিনের সমাধিসৌধের পাশে রাখা ছিল।পরে তা স্থান পায় লেনিন মিউজিয়ামে।১৯৬৪ সালে প্রথম সোভিয়েত মনুষ্যবাহী মহাকাশযানের নভোচারীরা সাথে করে নিয়ে গিয়েছিলেন কমিউনের আর একটি লাল পতাকা।
বস্তুতঃ লেনিন প্যারী কমিউন এর ব্যাপারে প্রচন্ড মাত্রায় আগ্রহী ছিলেন।রাশিয়ায় বিপ্লবের আগে ১৯১৭ সালে লেনিন যখন দেশ ছেড়ে ফিনল্যান্ড চলে যেতে বাধ্য হন তখন তার নিত্যসঙ্গী ছিল মার্কস এর The Civil War in France নামের গুরুত্বপূর্ণ গ্রন্থটি।লেনিন এই বইটি কতবার পড়েছেন বলা মুশকিল। কিন্তু রাষ্ট্র - বিপ্লব সম্পর্কে লেনিনের চিন্তা ও দৃষ্টিভংগী শানিত হবার ক্ষেত্রে এই বই, প্যারী কমিউনের অসাধারণ উত্থান ও পরাজয়ের পর ফরাসী বুর্জোয়াদের নজিরবিহীন নৃশংসতার রোমহষর্ক ঘটনাবলী,এ সম্পর্কে মার্কস- এংগেলসহ বিপ্লবীদের যাবতীয় লেখালেখি ও অভিজ্ঞতাকে তিনি আকর হিসাবে গ্রহণ করেছিলেন, ‘রাষ্ট্র ও বিপ্লব’ শীর্ষক তাঁর বিখ্যাত গ্রন্থের রূপরেখা তৈরি করেছিলেন।বিপ্লব পরাজিত হলে কি হয়,বুর্জেয়ারা কিভাবে রক্তগঙ্গা বইয়ে দেয় তারও একটা ধারণা তারা নিয়েছিলেন প্যারী কমিউন থেকে।
কিন্তু বিপ্লবের আগে রাশিয়ার শ্রমিকশ্রেণীর লেনিন এর ‘রাষ্ট্র ও বিপ্লব ‘ নামেরএই বইটি পড়ার সুযোগ হয়নি।বিপ্লবের আগে এই বই প্রকাশিতই হয়নি।রাশিয়ায় বিপ্লবের আগে আগে লেনিন যখন এই বই লিখছেন ফেব্রুয়ারি বিপ্লবের পর রাশিয়া থেকে তাগিদ এল যেভাবে হোক তাকে দেশে ফিরতে হবে।লেখা বন্ধ করে লেনিন বন্ধুদের বললেন, বিপ্লবের উপর বই লেখার চেয়ে বিপ্লবের কাজে সরাসরি অংশ নেয়াটা এখন অনেক বেশী গুরুত্বপূর্ণ।
লেনিন যদিও ১৯০৫ এর বিপ্লব প্রচেষ্টাকে রুশ বিপ্লবের মহড়া বা ড্রেস রিহার্সাল হিসাবে আখ্যায়িত করেছেন ; কিন্তু প্যারী কমিউন এর বিশাল অভিজ্ঞতা ব্যতিরেকে রুশ বিপ্লব সফল হোত কিনা এটাও গভীরভাবে ভেবে দেখার বিষয়।
লেনিন জন্মজয়ন্তীতে লেনিন , প্যারী কমিউনের বীর যোদ্ধা ও দুনিয়াব্যাপী বিপ্লবী শ্রমিকশ্রেণীসহ যারা এর উত্তরাধিকার বহন করছেন তাদের প্রতি অপার শ্রদ্ধা।
২২ এপ্রিল-২০২১ ইংরেজি।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ