শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লেগুনা-অটোরিক্সা সংঘর্ষে মিরসরাইয়ে নিহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম » লেগুনা-অটোরিক্সা সংঘর্ষে মিরসরাইয়ে নিহত-১
শনিবার ● ৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লেগুনা-অটোরিক্সা সংঘর্ষে মিরসরাইয়ে নিহত-১

ছবি : সংবাদ সংক্রান্ত-আকতার হোসেন। আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন প্রকাশ দাউদ খাঁন (২৮) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। আজ শনিবার ৫ জুন বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মস্তাননগর বিশ্বরোড (পুরাতন) এলাকায় লেগুনা (হিউম্যান হলার) সাথে সিএনজি অটোরিকশা সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত হোসেন উপজেলার ধুম ইউনিয়নের মিনা বাজার এলাকার ইদ্রিস কন্ট্রাকটার বাড়ির মহিউদ্দিনের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদ খাঁন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেন। গত ২-৩ মাস পূর্বে দেশে এসে সিএনজি অটোরিক্সা ক্রয় করে নিজে চালাতো। হোসেন খুব মিশুক, অমায়িক ও ভদ্র ছিল। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে লেগুনার সাথে সংঘর্ষে সিএনজি চালক মো. হোসেন আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। লেগুনাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মিরসরাই থেকে অজগর সাপ উদ্ধার
মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাটের দক্ষিণ অলিনগর আবাসন এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল দশটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর শাহাপুর (লাদেন টিলা) বায়তুল আশরাফ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে মিলনের বসতঘর থেকে ৬ ফুট লম্বা এবং আনুমানিক ১০ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ফারুক জানান, আজ (শনিবার) সকাল দশটার দিকে মিলনের স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে প্যাচানো অবস্থায় অজগর সাপ দেখে আঁতকে ওঠেন। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে অজগর সাপ দেখে সবাই ঘর থেকে বের হয়ে সাপ টিকে ঘর থেকে বের করার চেষ্টা করে টিনের বেড়ায় আঘাত করলে সাপটা ঘর থেকে বের হয়ে আসলে ইসমাইল, সোহেল, রাকিব, রাসেল এর সহযোগিতায় মাছ ধরার জাঁকি জাল দিয়ে সাপটি আটক করা হয়। এ বিষয়ে জানতে চাইলে করেরহাট বিট-কাম চেক ষ্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন বলেন,আমাদের টিম ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)