শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা
বুধবার ● ২৫ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময়সভা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: রাঙামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ (এনডিসি) ২০২১ কোর্সে অংশগ্রহণকারী ৩৩জনের একটি প্রশিক্ষণার্থী দলের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার ২৪ আগস্ট সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ কোর্সে অংশগ্রহণকারীরা পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম এবং পার্বত্য জেলার সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পরিষদের সদস্যবৃন্দ।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলা পরিষদগুলো বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজসেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের কথা চিন্তা করে বর্তমান সরকার এ জেলায় মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করেছে। পাশাপাশি প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০শয্যা ও জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ হাতে নিয়েছে।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

এসময় এনডিসি কোর্সের ৩৩ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান মেজর জেনারেল মো. রাশিদ আমিন, আরসিডিসি, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১১জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌবাহিনীর ২জন কমোডোর, বাংলাদেশ বিমানবাহিনীর ২জন এয়ার কমোডোর, প্রশাসন ক্যাডারের ৪জন যুগ্মসচিব এবং বিদেশীদের মধ্যে দক্ষিণ সুদান সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার, শ্রীলংকান এয়ার এবং নেভীর ২জন কমোডোর, মিশরীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, নেপাল ও নাইজেরিয়া সেনাবাহিনীর ২জন কর্ণেল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া পরিষদের পক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্সের টিম লিডার একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)