শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বরকলে জমির সীমানা বিরোধের জেরে আহত-৪ : থানায় মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বরকলে জমির সীমানা বিরোধের জেরে আহত-৪ : থানায় মামলা
শুক্রবার ● ৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির বরকলে জমির সীমানা বিরোধের জেরে আহত-৪ : থানায় মামলা

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলার বরকল উপজেলার ভুষনছড়ার মীরপাড়া নামক গ্রামে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩০ আগষ্ট সোমবার সকালে ভুষনছড়া আমতলা সড়কে অবস্থিত ব্রীজের পূর্বদিকে বাদীর পিতার জমির নদী সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত মো. আব্দুল হালিমের কণ্যা সালমা আক্তার বাদী হয়ে বরকল থানায় একটি মামলা দায়ের করেছেন। বরকল থানার মামলা নং ০১/২৪ তারিখ ০২ সেপ্টেম্বর- ২০২১। ধারা ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৩৫৪/ ৪২৭/ ৫০৬ পেনাল কোড ১৮৬০। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বরকল থানার সাব ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক।
ঘটনায় আহতরা হলেন বাদী সালমা আক্তারের পিতা মো. আব্দুল হালিম (৫৬), মাতা কুলছুম বেগম(৫০), ভাই আশ্রাফুল (২২) ও শামীম (১৮)।
মামলার বিবাদীরা হলো ১। মো. আব্দুল হাই (৫৬) পিতা-মৃত সামসুদ্দিন, ২। মো. ইকবাল হোসেন (২৩) পিতা- আব্দুল হাই, ৩। আব্দুল লতিফ মিলন (৬১) পিতা- আবুল হাসেম, ৪। বুলবুলি আক্তার @ মনি (১৯) স্বামী মো. ইকবাল হোসেন সর্বসাং: ভুষণছড়া, মীরপাড়া, ৮ নং ওয়ার্ড, বরকল, রাঙামাটি পার্বত্য জেলা ও ৫। মো. আবুল কালাম আজাদ (৩৩) পিতা-শেখ হাবিবুর রহমান সাং-এরাবুনিয়া, বরকল, রাঙামাটি পার্বত্য জেলা।
মামলার বিবরণে এজাহারে উল্লেখ্য, বাদির ভাষ্যমতে “ আমাদের বাড়ীর দক্ষিণ পাশে বিবাদীদের বাড়ী। তাহাদের সাথে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদির ধরে বিরোধ চলিয়া আসিতেছে। এই সীমানা বিরোধের জের ধরে বিবাদীগণ আমাদের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি ও মিথ্যা মামলায় জড়ায়ে হয়রানি করার মানসিকতায় লিপ্ত আছে। ঘটনাস্থল বিবাদীদের জমির দক্ষিণ পাশে আমাদের আবাদী জমি। আমাদের জমির দক্ষিণ পাশের নদীতে বয়ে যাওয়া পানি নিষ্কাশনের একটি নালা রয়েছে। আমার পিতা মো. আব্দুল হালিমের জমির ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে ধারালো দা, লাঠি সোঠা, কোদাল ও ঝুড়িসহ প্রবেশ করত: জমি হইতে মাটি কাটিয়া নদীতে বয়ে যাওয়া পানি নিষ্কাশনের নালা ভরাত করিতে থাকে। যাহাতে আমাদের জমিতে বৃষ্টির পানি প্রবেশ করিয়া নদী ভাঙনে জমি বিলিন হইয়া যায়। বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে তাহাদের অসৎ উদ্দেশ্য পূরন করার স্বার্থে আমাদের জমির মাটি কাটিটে থাকে। গত ৩০/০৮/২০২১ তারিখ সকাল আনুমানিক ৯.২৫ ঘটিকায় আমার পিতা ভুষনছড়া বাজার হইতে বাড়ী যাওয়ার সময় দেখিতে পান যে, বিবাদীগণ আমাদের জমির মাটি কাটিয়া ও ক্ষতি সাধন করিয়া নদীতে বয়ে যাওয়া নালা ভরাট করিতেছে। বিবাদীদের এমন অপকর্ম দেখিয়া আমার পিতা ঘটনাস্থলে পৌঁছিয়া বিবাদীদের অন্যায় কাজের প্রতিবাদ করায় ১ নং বিবাদীর হাতে থাকা ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে পরপর দা এর কোপের আঘাতে (ক্রস কাটিং) মারাত্মক রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। আমার পিতা জখমপ্রাপ্ত হইয়া মাটিতে লুটিয়া পরিলে ২ নং বিবাদী মো. ইকবাল হোসেন ও ৫ নং বিবাদী মো. আবুল কালাম আজাদ তাহাদের হাতে থাকা লাঠি ও কাঠের বাটাম দ্বারা মারপিট করিতে থাকে। তাহাদের লাঠির আঘাতে আমার পিতার বাম হাতের কব্জির উপর, বাম কাঁধে ও পিঠের বিভিন্নস্থানে কালশিরাযুক্ত নীলাফুলা জখমপ্রাপ্ত হয়। আমার পিতার চিৎকারে আমার মা কুলছুম বেগম ভাই আশ্রাফুল ইসলাম ও শামীম হোসেন দৌড়াইয়া বিবাদীদের কবল হইতে উদ্ধারের চেষ্টা করিলে ৩ নং বিবাদী আব্দুল লতিফ ও ২ নং বিবাদী মো. ইকবাল হোসেন তাহাদের হাতে থাকা লাঠির দ্বারা আমার ভাই শামীমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। উক্ত আঘাত আমার ভাই শামীম বাম হাত দ্বারা ঠেকাইলে ৩ নং বিবাদী লতিফের লাঠির আঘাতে শামীমের বাম হাতের কব্জির হাড় ভেঙ্গে গুরুতর জখম হয় এবং ৪ নং বিবাদী বুলবুলি@ মনি আমার মা কুলছুম বেগমের চুলের মুঠি ধরিয়া টানাহেছড়া ও ৫ নং বিবাদী মো. আবুল কালাম আজাদ আমার মা কুলছুম বেগমে শাড়ি ধরিয়া টানাহেছড়া করিয়া বিবস্ত্র করিয়া শালীনতা হানি করে এবং ২ নং আসামীর লাঠির আঘাতে আমার মায়ের বাম পায়ের নীলাফুলা জখম হয়। আমার বাবা মা ভাইদের আত্মচিৎকারে আশপাশের লোকজন উদ্ধারের জন্য আগাইয়া আসিলে বিবাদীগণ প্রাণ নাশের হুমকি প্রদান করে। বিবাদীদের আঘাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় আমার বাবা ও ভাই স্থানীয়দের সহায়তায় রাঙামাটি জেনারেল হাসপাতালে পুরুষ বিভাগ ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে এবং আমার ভাই রাঙামাটির একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। এসময় সে রাঙামাটি অবস্থান করায় বাবা ও ভাইদের সেবায় নিয়োজিত রয়েছি এবং তাদের মুখে ঘটনার বিস্তারিত শুনিয়া এজাহার দায়ের করেন।





আর্কাইভ