শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়িতে গোলাগুলির ঘটনা বানোয়াট : ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাঘাইছড়িতে গোলাগুলির ঘটনা বানোয়াট : ইউপিডিএফ
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়িতে গোলাগুলির ঘটনা বানোয়াট : ইউপিডিএফ

ছবি : সংগৃহীতসংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়িতে ‘সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি’ হয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্বেব মিথ্যা ও বানোয়াট এবং এটা ইউপিডিএফের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা।
আজ রবিবার ১২ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শান্তিদেব চাকমা বলেন, গতকাল শনিবার রাতে বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে অবস্থান নেয়। এরপর তারা আজ রবিাবর ভোররাত ৪টার সময় অতর্কিতে কয়েক রাউন্ড ব্রাশফায়ার করলে ঘুমন্ত এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সকালে সেখান থেকে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায়।
এরপর বিভিন্ন মিডিয়ায় বাঘাইছড়িতে ‘সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি ও অস্ত্র উদ্ধার’র খবর প্রকাশিত হয়।
ইউপিডিএফ নেতা গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, বঙ্গলতলির জারুলছড়িতে সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ কিংবা অন্য কারোর কোন গোলাগুলির ঘটনা ঘটেনি। মূলত প্রমোশন লাভের উদ্দেশ্যে সেনাবাহিনী গোলাগুলির মিথ্যা নাটক সাজিয়েছে।
ইউপিডিএফের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শান্তিদেব চাকমা আরো বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিকভাবেই ইউপিডিএফ তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু শাসকগোষ্ঠী ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে নস্যাত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। আর তারই অংশ হিসেবে খুন, গ্রেফতার, মিথ্যা মামলায় ফাঁসানো ও গোলাগুলির নাটক সাজানো হচ্ছে।
ইউপিডিএফ নেতা সেনাবাহিনীর হাতে অবৈধ অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে কথিত ‘অস্ত্র উদ্ধার’ নাটক জনগণের উপর দমন-পীড়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। সেনাবাহিনী নিজেদের হাতে মজুদ রাখা এসব অবৈধ অস্ত্র গুঁজে দিয়ে যে কাউকে গ্রেফতার করে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে ও বিচার বহির্ভুত হত্যাসহ নানা জুলুম চালাচ্ছে। তিনি সেনাবাহিনীর হাতে থাকা অবৈধ অস্ত্রের অনুসন্ধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)