শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » সিটি প্রেসক্লাব এখন কুষ্টিয়া জেলা প্রেসক্লাব
প্রথম পাতা » কুষ্টিয়া » সিটি প্রেসক্লাব এখন কুষ্টিয়া জেলা প্রেসক্লাব
রবিবার ● ১২ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটি প্রেসক্লাব এখন কুষ্টিয়া জেলা প্রেসক্লাব

ছবি : সংবাদ সংক্রান্ত কুষ্টিয়া প্রতিনিধি :: করোনার কারণে ১২ সেপ্টেম্বর সকাল ১১টায় ভার্চুয়াল পদ্ধতিতে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম স্বপন । সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হক খান । তিনি বলেন কুষ্টিয়াবাসী দীর্ঘদিন একটি দালাল মুক্ত প্রেসক্লাব আশা করে আসছিল । কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের সদস্যরা বিভিন্ন সময়ে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রমাণ করেছে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবে কোন দালাল সাংবাদিক নেই । এ কারণে কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে। এখন জেলার সকল উপজেলা থেকে প্রকৃত সাংবাদিকরা দাবি করেছেন কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের পরিবর্তে জেলা ভিত্তিক সংগঠন গড়ে তোলার জন্য । এ দাবির প্রেক্ষিতে আমি কুষ্টিয়া সিটি প্রেসক্লাবের নাম পরিবর্তন করে “ কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ” রাখার এবং লগো পরিবর্তন করার প্রস্তাব করছি । সেই সাথে নতুন কমিটি ঘোষণা করারও আহ্বান জানাচ্ছি ।
এ প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, সাংবাদিক শেখ নাজমুল হোসেন, সাংবাদিক ডা. কামরুল ইসলাম মনা, সাংবাদিক রাজ্জাক মাহমুদ রাজ, সাংবাদিক মনোয়ার হোসেন, সাংবাদিক ফিরোজ আহমেদ, সাংবাদিক সেলিনা পারভীন, সাংবাদিক আবুল কাশেম,সাংবাদিক ফারজানা ইসলাম, সাংবাদিক কাজু আহমেদ, সাংবাদিক ওয়াহিদ খান রনি, সাংবাদিক আহসান হাবীব প্রমুখ ।
আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে দৈনিক আমাদের সময় এর ষ্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট শামসুল আলম স্বপনকে সভাপতি ও দৈনিক বর্তমান কথা কুষ্টিয়াা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রবিউল হক খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয় ।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি- দৈনিক সুত্রপাত পত্রিকার আইন উপদেষ্টা এ্যাড. রফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি দৈনিক হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক ডা. কামরুল ইসলাম মনা, সহ-সভাপতি- দৈনিক আমাদের সময়ের ইবি থানা প্রতিনিধি রাজ্জাক মাহমুদ রাজ , যুগ্ম-সাধারণ সম্পাদক- দৈনিক সোনালী খবরের কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক সুত্রপাতের ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক- চ্যানেল এস এর কুষ্টিয়া প্রতিনিধি মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ- দৈনিক অগ্রসর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ওয়াহিদ খান রনি ।
সদস্যরা হলেন, দৈনিক বাংলার ডাক পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ফিরোজ আহমেদ, দৈনিক জনবানীর কুষ্টিয়া প্রতিনিধি সেলিনা পারভীন, ফ্রি-ল্যান্স ফটো জার্নালিস্ট আবুল কাশেম, দৈনিক সোনার বাংলা’র কুষ্টিয়া প্রতিনিধি আহসান হাবীব, দৈনিক প্রতিদিনের খবরের কুষ্টিয়া প্রতিনিধি কাজু আহমেদ, দৈনিক বিজয় বার্তার কুষ্টিয়া প্রতিনিধি ফারজানা ইসলাম।
সভায় আরো সিদ্ধান্ত হয়, আগামী ডিসেম্বর-২০২১ মাসের শেষ সপ্তাহে সুবিধামত তারিখে নির্বাচনের মাধ্যমে ২ বছরের জন্য কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উপদেষ্টা পরিষদ :
সভ্য়া কুষ্টিয়া সংবাদপত্র ও সাংবাদিকতার জগতের দিকপাল দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক প্রখ্যাত সাংবাদিক জনাব আবদুর রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক জনাব আজগর আলী, বিশিষ্ট সমাজ সেবক জনাব তাইজাল খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক জনাব নাসির উদ্দিন মৃধা, কুমারখালীর পৌরমেয়র জনাব সামছুজ্জামান অরুন, বিশিষ্ট চিকিৎসক ডা: আমিনুল হক রতন, কে,এন,বি’র ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক জনাব কামরুজ্জামান নাসির, সনো হসপিটালের ম্যানেজিং ডাইরেকটর ও সমাজ সেবক জনাব শামসুল ওয়াসে এবং বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আবু জাফরকে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয় ।

সভাপতির সমাপনী বক্তব্যে শামসুল আলম স্বপন বলেন, দালাল সংবাদপত্র ও দালাল সাংবাদিকদের কারণে কুষ্টিয়াবাসী অতিষ্ঠ । যে কারণে নির্যাতিত নিপীড়িত মানুষ সাংবাদিকদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে । আমি বিশ^াস করি কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সদস্যরা নি:স্বার্থ ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এবং সাংবাদিকদের মর্যাদা ফিরিয়ে আনবে। তিনি উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)