শিরোনাম:
●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
রাঙামাটি, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মঙ্গলবার ● ১৪ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন , শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার পর এখন করোনার অতিমারীতে ঝরে পড়া বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরিয়ে আনা ও হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা করাই এখন এক বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, করোনা দূর্যোগে বিপর্যস্ত গরীব ও স্বল্প আয়ের পরিবারসমূহ ও তাদের পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা গেলে এই ছাত্র- ছাত্রীদেরকে শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করা যেত।অর্থনৈতিক এই দুরাবস্থার কারণেই এই সময়কালে বাল্যবিবাহ ও শিশুশ্রম বৃদ্ধি পেয়েছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, করোনা মহামারী মোকাবেলায় প্রনোদনার নামে তেলের মাথায় তেল দেয়া হলেও শিক্ষার্থী তথা শিক্ষাখাতে বিশেষ কোন আর্থিক সসহযোগিতা প্রদান করা হয়নি। তিনি অনতিবিলম্বে ঝরে পড়া শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা ও তাদের শিক্ষাজীবন রক্ষায় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে জরুরী ভিত্তিতে বিশেষ পদক্ষেপ নেবার আহবান জানান।
একইসাথে তিনি অতিমারীতে বন্ধ হয়ে যাওয়া হাজার হাজার অপ্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন চালু করতে এবং এর সাথে যুক্ত শিক্ষকদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করতেও সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস প্রভৃতি সংস্কারের উদ্যোগকে বহুল প্রত্যাশিত ইতিবাচক পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণাংগ রূপরেখা জানা গেলেই এইসব ব্যাপারে মানুষ তাদের মতামত জানাতে পারবে।
তিনি বলেন,বিদ্যমান চরম বৈষম্যমূলক পাঁচ/ ছয় পদ্ধতির শিক্ষা পদ্ধতির পরিবর্তন না হলে, গোটা শিক্ষা ব্যবস্থায় সীমাহীন নৈরাজ্য ও বৈষম্য দূর করা না গেলে এবং
সর্বোপরি একবিংশ শতাব্দীর উপযোগী একমুখী, বিজ্ঞানমনস্ক, দেশজ প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ আধুনিক ও গুণগত শিক্ষা ব্যবস্থা চালু করতে না পারলে শেষ পর্যন্ত শিক্ষা পদ্ধতি সংস্কারের টোটকা কোন পদক্ষেপও বিশেষ কাজে আসবেনা।তিনি এইসব ব্যাপারে শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং নাগরিকদের বিভিন্ন অংশের মতামত ও পরামর্শসমূহের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহ নেবার আহবান জানান।





ঢাকা এর আরও খবর

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে

আর্কাইভ