শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » “বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং” বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু
প্রথম পাতা » ঢাকা » “বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং” বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু
বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং” বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, চুয়েট ইন্টেলিজেন্ট কম্পিউটিং ল্যাব এবং সেন্টার ফর ন্যাচারাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ-এর কারিগরী সহায়তায় আজ ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), ২০২১ খ্রি. তিনদিনব্যাপী ‘বিগ ডাটা, আইওটি এবং মেশিন লার্নিং; বিআইএম-২০২১’ ( International Conference on Big Data, Internet of Things and Machine Learning; BIM-2021) শীর্ষক এক আন্তর্জাতিক কনফারেন্স অনলাইনে শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি নিয়ে দেশে-বিদেশে কাজ করা বিভিন্ন গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বৈশ্বিক প্ল্যাটফর্মের সহযোগিতায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যলয়ের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক জন এইচ.এল. হ্যানসেন (ঔড়যহ ঐ.খ. ঐধহংবহ) এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। কনফারেন্সে সভাপতিত্ব করেন বিআইএম-২০২১ এর অরগ্যানাইজিং চেয়ার ও চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সাবিহা আনান এবং জনাব মোহাম্মদ রাশেদুর রহমান।

দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন। উক্ত কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সৌদি আরব, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, অস্ট্রিয়াসহ পৃথিবীর ১৭ টি দেশের অন্তত কয়েকশ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের ১০টি কী-নোট স্পিস, ছয়টি ইনভাইটেড টক্, তিনটি টিউটোরিয়াল এবং ২৮ টি টেকনিকাল সেশনে মোট ১৪০ টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। উপস্থাপিত গবেষণা প্রবন্ধসমূহ হতে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ বিশ্ববিখ্যাত পাবলিশার ঝঢ়ৎরহমবৎ এবং ঞধরষড়ৎ ধহফ ঋৎধহপরং কর্তৃক ইন্ডেক্সেড পাবলিকেশন হিসেবে প্রকাশিত হবে। উল্লেখ্য, কনফারেন্সটি বাংলাদেশের পর্যটন নগরী কক্সাবাজারে আয়োজনের কথা থাকলেও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে ভাচুর্য়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে।
কনফারেন্স সম্পর্কিত বিস্তারিত তথ্য কনফারেন্স ওয়েবসাইট (https://confbim.com/) থেকে জানা যাবে। এই কনফারেন্স আয়োজনে টেকনিক্যাল সহযোগিতায় আছে- আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, সেন্টার ফর ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ এবং চুয়েট ইন্টেলিজেন্ট কম্পিউটিং ল্যাব। অন্যদিকে পাবলিকেশন পার্টনার হিসেবে আছে- স্প্রিংগার এবং টেইলর অ্যান্ড ফ্র্যান্সিস গ্রুপ।





ঢাকা এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)