বৃহস্পতিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » বাবা-মা’র সামনে মাল্টিপ্লাগে আঙ্গুল দিয়ে শিশুর মৃত্যু
বাবা-মা’র সামনে মাল্টিপ্লাগে আঙ্গুল দিয়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় বাবা-মায়ের সামনেই মাল্টিপ্লাগে আঙুল দিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১৩মাস বয়সের এক শিশুর মৃত্যু ঘটেছে।
আজ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে উপজেলার মধ্যবেতছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিসার আল ইসলাম ওই গ্রামের বাসিন্দা মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সহ-সভাপতি মো. নাজমুল ইসলামের ছেলে।
ওই এলাকার আবু কালাম মেম্বার জানান, ঘটনাটি তার বাড়ির উঠানে। পাশের বাড়ির কৃষক সেখানে বৈদ্যুতিক লাইন থেকে উঠানে মাল্টিপ্লাগে স্ট্যান্ড ফ্যানে ধান উড়াচ্ছিলেন। পাশেই নিসারসহ তার বাবা-মা বসেছিলেন। এক পর্যায়ে শিশুটি মাল্টিপ্লাগের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দেয়। তখন বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে পড়ে যায়।
অজ্ঞান অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াবাসহ মানিকছড়িতে হোটেল হিলটাউন ম্যানেজার আটক
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের আবাসিক হোটেল হিলটাউনে পুলিশ এক অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার মো. জয়নাল আবেদীন (৪২)কে ৫০পিস ইয়াবাসহ আটক করেছে।
গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় মানিকছড়ি থানার এএসআই খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল হোটেল থেকে তাকে আটক করে।
আটকে হোটেল ম্যানেজার মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. চারু মিয়ার ছেলে।
মানিকছড়ি থানার ওসি মো. শাহানূর আলম জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৩, তারিখ- ২৩ সেপ্টেম্বর ২০২১ রুজু করে আজ জয়নালকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১