শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ২৯ সেপ্টেম্বর (বুধবার) দিবাগত রাত পৌনে বারটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের জাফর মিস্ত্রি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো জাফর আহম্মদ প্রকাশ জাফর মিস্ত্রি (৫৮)।
জাফর মিস্ত্রির স্ত্রী শাহিনুর আক্তার জানান, বুধবার রাত পৌনে বারটার দিকে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পোল্ট্রি খামারের জন্য ঋণের নগদ ৪ লক্ষ টাকা ও পূর্বের ১ লক্ষ সহ মোট ৫ লক্ষ টাকা, মুঠোফোন, আসবাবপত্র, দলিলপত্র, ৫ ভরি স্বর্ণালঙ্কার সহ প্রায় এগারো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একটি টিম আসে কিন্তু বাড়ির সড়কটি খাল গর্ভে বিলীন হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ হেঞ্জু ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী শফিউল আজম মিলন।
এছাড়াও অগ্নিকাণ্ডের খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রাত বারটার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)