শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে ভুমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি পাল্টাপাল্টি অভিযোগ করে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইসছড়িতে ভুমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি পাল্টাপাল্টি অভিযোগ করে বিক্ষোভ
রবিবার ● ১০ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইসছড়িতে ভুমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি পাল্টাপাল্টি অভিযোগ করে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তমহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে ভূমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি উভয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

আজ ১০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০ টায় মাইসছড়িতে পৃথক পৃথক ভাবে পাহাড়ি ও বাঙালি উভয়ে অভিযোগ পাল্টা অভিযোগ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পাহাড়িদের পক্ষে মাইসছড়ি এলাকাবাসীর ব্যানারে মানিকছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মানিকছড়ি ও নুনছড়ি মধ্যবর্তী ৫ একর নামক এলাকায় পাহাড়িদের ব্যক্তি মালিকানাধীন জমি পাকুজ্যাছড়ি গুচ্ছ গ্রামের ২০ পরিবার বাঙালি জোরপূর্বক দখল করেছেন। এ পর্যন্ত পাহাড়িদের ব্যক্তি মালিকানাধীন জায়গার উপড় বাঙালিরা জোরপূর্বক ২৫টি বাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য সন্তোষময় চাকমা ও সাবেক মহিলা ইউপি সদস্য মল্লিকা চাকমা প্রমূখ।
এদিকে মাইসছড়ি বাজারে বাঙালিদের নিজস্ব জায়গায় নির্মানাধীন বসত ঘর রাতের আঁধারে ভেঙে দেওয়া, প্রাণনাশের হুমকি, দেশপ্রেমিক সেনাবাহিনী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে এবং মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদ ও সচেতন নাগরিক সমাজ। এ সময় বক্তব্য রাখেন, পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদ এর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবদুল মজিদ, পার্বত্য মহিলা পরিষদের সভাপতি সালমা আহমদ মৌ, পার্বত্যচট্টগ্রাম নাগরিক পরিষদ এর জেলা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ছাত্রনেতা মো. কায়েস, সচেতন নাগরিক সমাজের আজিজ মেম্বার, ফজলুর রহমান, আনোয়ার হোসেন ও মহর আলী প্রমূখ।
বক্তারা বলেন, এই এলাকায় ভুমি বিরোধের জটিলতা নিয়ে পাহাড়ি বাঙালি দীর্ঘদিনের সমস্যা। বাঙালিরা অভিযোগ করেন, পুনর্বাসিত বাঙালিদেরকে সরকার হতে দেয়া কবুলিয়তের জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে পাহাড়িরা বাঁধা দেয় এবং নির্মানাধীন বসত ঘর ভেঙে দেয় আর জীবন নাশের হুমকি দিয়ে থাকে। তবে, মানব বন্ধনে উভয় পক্ষের বক্তারা ভুমি বিরোধ নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)