শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চেয়ারম্যান পদ প্রার্থীদের দলীয় মানোনয়নপত্র ফরম গ্রহণ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চেয়ারম্যান পদ প্রার্থীদের দলীয় মানোনয়নপত্র ফরম গ্রহণ শুরু
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে চেয়ারম্যান পদ প্রার্থীদের দলীয় মানোনয়নপত্র ফরম গ্রহণ শুরু

ছবি : সংবাদ সংক্রান্তআমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে লেগেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণার পর আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন। উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে সর্বত্রই নির্বাচনী আলোচনা চলছে। পাড়া-মহল্লায় চায়ের দোকানে শুরু হয়েছে ভোটের উৎসব। একই সঙ্গে চলছে পাওয়া না পাওয়া হিসেব নিকেশ। তৃণমুলের নেতাদের সিদ্বান্ত মোতাবেক দলীয় চেয়ারম্যান পদ প্রার্থীরা ঢাকার দলীয় কার্যলয় থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করছে। আওয়ামীলীগের কোন কোন প্রার্থী রাউজান উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যলয়ে গিয়ে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের কাছ থেকে দলীয় মনোনয়ন পত্র ফরম গ্রহন করেছেন। ১৭ অক্টোবর রবিবার সকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে গিয়ে দলীয় মনোনয়নপত্র ফরম করেছেন হলদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদ প্রার্থী মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও নোয়াজিষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যন পদ প্রার্থী লায়ন এম সরোয়ার্দি সিকদার। একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন রাউজানের হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি, নোয়াজিশপুর ইউনিয়নে লায়ন এম সরোয়ার্দি সিকদার, বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী (নতুন), ৭নং রাউজান ইউনিয়নে বিএরম জসিম উদ্দিন হিরু, কদলপুর ইউনিয়নে তসলিম উদ্দিন চৌধুরী, পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, পুর্ব গুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুউদ্দিন আরিফ, উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া ইউনিয়নে বাবুল মিয়া, বাগোয়ান ইউনিয়নে ভুপেষ বড়ুয়া। আওয়ামীলীগের যেসব দলীয় প্রার্থীর নাম শুনা যাচ্ছে তারা সবাই বর্তমান চেয়ারম্যান। শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম মারা যাওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যোন পদে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। অন্যদিকে বিনাজুরী ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় নতুন চেয়ারম্যান প্রার্থী হতে পারেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রবিন্দ্র লাল চৌধুরী। এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, রাউজানের ১৪টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে । আগামী ২ নভেম্বর চেয়ারম্যান ও ইউপি সদস্য পদ প্রার্থীরা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেবেন। আগামী ৪ নভেম্বর রিটানিং অফিসারের কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যহারের শেষ তারিখ আগামী ১১ নভেম্বর। ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

রাউজানে আগুনে পুড়ল ব্যবসায়িক গুদাম
রাউজান  :: চট্টগ্রামের রাউজানে আগুনে একটি সিমেন্টের গুদাম ভস্মিভূত হয়েছে। একই সঙ্গে সিমেন্টের গুদামের পাশের হার্ডওয়ার দোকানের অর্ধেক ভস্মিভূত হয়। ১৭ অক্টোবর রবিবার ভোর ৫টার দিকে উপজেলার রমজান আলী চৌধুরী হাটে এঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সিমেন্ট, কীটনাশক, বীজ, পাইপ, স্যানিটারি, তার, রশি পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হলেনমো. শামসুল আলম। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আমরা যাওয়ার আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ তিনি আরও বলেন, ‘দোকানের উপরে বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার রয়েছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)