শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কুমিল্লা » বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
প্রথম পাতা » কুমিল্লা » বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল
রবিবার ● ১৭ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেগমগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে লাশ নিয়ে বিক্ষোভ, চট্টগ্রামে অর্ধদিবস হরতাল

ছবি : সংবাদ সংক্রান্ত কুমিল্লার ঘটনাকে ঘিরে বাংলাদেশে উত্তেজনা অব্যাহত রয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সনাতন ধর্মাবলম্বী অনুসারীরা নিহত একজনের লাশ নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করেছে। আজ সকালে ইসকন মন্দিরের পুকুরে ভাসমান অবস্থায় প্রান্ত সাহা (২০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়।
চৌমুহনী বাজারের অধিকাংশ দোকানপাট আজ বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আমর্ড পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের কয়েকটি মন্দির ও মণ্ডপে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। হামলাকারীরা মণ্ডপে আগুন দেয় ও বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। ঘটনায় পুলিশ সুপারসহ আহত হন অন্তত ৫০ জন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে কথা বলে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সংসদে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
নোয়াখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর চন্দ্র শীল জানান, সম্প্রীতি বজায় রাখতে বেগমগঞ্জ উপজেলা পরিষদ ভবনে দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল, ডিআইজি, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের আলোচনা সভা হয়েছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চৌমুহনী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।
এদিকে একই ঘটনার কারণে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বুধবার রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার লোককে আসামি করা হয়েছে। সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, হাজীগঞ্জ উপজেলায় ২৮টি পূজান্ডপের মধ্যে কমবেশি ১৪টি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বাদী হয়ে দুটি ও মন্দির কর্তৃপক্ষ একটি মামলা করেছে। এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া কুমিল্লায় পাঁচটি মামলায় ৪০ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে আজ চট্টগ্রামে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার আরাফাতুল ইসলাম জানান, হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।





কুমিল্লা এর আরও খবর

অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার অদম্য নারী সম্মাননা পেলেন লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার
দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন দৈনিক বিজয় এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কক্সবাজারে আটক ইকবালকে কুমিল্লায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ পূজামণ্ডপ রক্ষার মূল দায়িত্ব সরকারের, ব্যর্থতার দায়ও সরকারের : ডা. জাফরুল্লাহ
কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতা বাদী হয়ে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা কুমিল্লায় দেলোয়ার টাওয়ারের ছাদ ধ্বসে বহু হতাহতের আশংকা
লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার লরির ধাক্কায় প্রাণ গেল পুলিশের এএসআই রিংকন বড়ুয়ার
তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী তুর্ণানীশিতার চালক, সহকারী চালক ও পরিচালককে সাসপেন্ড করা হয়েছে : রেল মন্ত্রী
কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত কুমিল্লা সীমান্তে র‌্যাব সদস্যদের ফেরত দেয় ভারত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)